CES 2026 ইভেন্টে প্রকাশ হল Infinix Note 60 সিরিজ, পেশ হল বিশ্বের প্রথম গ্লোবাল স্যাটেলাইট কলিং স্মার্টফোন

CES 2026 ইভেন্টের মঞ্চে Infinix তাদের নতুন Note 60 সিরিজ প্রকাশ করেছে। এটিকে বিশ্বের প্রথম গ্লোবাল স্যাটেলাইট কলিং সাপোর্টেড স্মার্টফোন সিরিজ বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনের জগতে স্যাটেলাইট কানেক্টিভিটি কোনো নতুন কথা নয়, তবে Infinix এটিকে শুধুমাত্র “এমারজেন্সি অনলি” ফিচার পর্যন্ত সীমিত রাখেনি। বরং এটিকে সব সময় সক্রিয় কানেকশন হিসাবে পেশ করা হয়েছে, যা এই সিরিজের ফোনগুলিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে আলাদা করে তোলে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

Infinix এর বক্তব্য অনুযায়ী Note 60 সিরিজের গ্লোবাল স্যাটেলাইট কলিং ফিচার কোনো অতিরিক্ত রেজিস্ট্রেশন ছাড়াই কাজ করে। এই ফিচার পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশ কভার করতে সক্ষম। Android Headlines এর রিপোর্ট থেকে জানা গেছে ইউজাররা বিশ্বের বেশির ভাগ অংশেই এই ফিচার ব্যাবহার করতে পারবেন।

যেসব ইউজারদের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় তাদের জন্য এই ফোনগুলি দারুণ উপযোগী হয়ে উঠবে। তবে ট্রান্সমিশন স্পীড থাকবে মাত্র 4Kbps, তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সিস্টেম HD ভয়েস কল এবং টু-ওয়ে SMS সার্ভিসের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই ফোন স্যাটেলাইট নেটওয়ার্ক এবং রোমিং নেটওয়ার্কের মধ্যে নিজে থেকে সুইচ করতে পারবে। এর ফলে কানেক্টিভিটি বজায় থাকবে।

Infinix Note 60 সিরিজের ফোনগুলির ব্যাক প্যানেলে স্মার্ট ম্যাটেরিয়ালস ফটোক্রোমিক লেদার এবং থার্মোক্রোমিক ইংক ব্যাবহার করা হয়েছে। এই ম্যাটেরিয়ালগুলি আলো এবং তাপমাত্রার ওপর নির্ভর করে রং পরিবর্তন করতে পারে, 3D এফেক্ট দেখাতে পারে বা ফ্লোয়িং অ্যানিমেশন ক্রিয়েট করতে পারে। এই ফিচার তেমন ফাংশনাল নয়, তবে ভিজুয়াল অ্যাপিল বাড়িয়ে ফোনে ইউনিক লুক দেয়।

প্রসেসিঙের জন্য Infinix Note 60 সিরিজের ফোনগুলিতে কোম্পানির নতুন HydroFlow লিকুইড কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই প্রথম কোনো ফোনে এই নতুন কুলিং আর্কিটেকচার দেওয়া হয়েছে। এতে ডুয়েল পায়জোইলেকট্রিক সেরামিক পাম্প ব্যাবহার করা হয়েছে, যা প্রতি মিনিটে 6.5ml কুলেন্ট সার্কুলেট করতে সক্ষম। এর সঙ্গে নতুন ভাইব্রেটিং পায়জোইলেকট্রিক ফ্যান‌ও রয়েছে। এতে চিরাচরিত ঘূর্ণায়মান ব্লেডের বদলে আলট্রা-থিন ভাইব্রেটিং ব্লেড ব্যাবহার করে। এই ব্লেড মাত্র 0.1mm পাতলা এবং প্রতি সেকেন্ডে 25,000 বার ভাইব্রেট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সলিড-স্টেট ডিজাইন দীর্ঘ গেমিং সেশন এবং হেভি AI ওয়ার্কলোডের সময় ভালোভাবে হীট কন্ট্রোল করতে পারে।

Infinix এবার গেমিং অ্যাক্সেসরিজ সেগমেন্টেও পা রেখেছে। কোম্পানির পক্ষ থেকে ইন্ডাস্ট্রির প্রথম স্প্লিট গেমিং কন্ট্রোলার লঞ্চ করা হয়েছে, এতে প্রেশার-সেন্সিটিভ টাচপ্যাড এবং আলট্রা-লো লেটেন্সি দেওয়া হয়েছে। এছাড়াও ওয়্যারলেস ম্যাগনেটিক ট্রিগার পেশ করা হয়েছে, এতে মাউস-গ্ৰেড মাইক্রোসুইচ ব্যাবহার করা হয়েছে, ফলে অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে AI Module Universe নামের একটি নতুন মডিউলার ইকোসিস্টেম যোগ করা হয়েছে। এতে ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন ইন্সট্যান্ট ট্রান্সলেশনের জন্য কনফারেন্সিং মডিউল, AI সাবজেক্ট ট্র্যাকিং সহ VlogCam মডিউল, প্রফেশনাল মাইক্রোফোন মডিউল এবং StackPower নামক এক্সপ্যান্ডেবল ব্যাটারি প্যাক। অর্থাৎ ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী ফোন কাস্টোমাইজ করতে পারবেন।

আগামী কয়েক মাসের মধ্যে বাজারে অফিসিয়ালি Infinix Note 60 সিরিজ পেশ করা হবে। ফোনের পোস্টারে 2026 লেখা রয়েছে। যেসব ইউজাররা প্রচুর ট্রাভেল করেন, অ্যাডভেঞ্চারে যান, দুর্গম এলাকায় কাজ করেন বা নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যায় জর্জরিত তাদের জন্য এই ফোনগুলি যথেষ্ট উপযোগী হবে। এক‌ই সঙ্গে গেমারদের জন্য‌ও এই স্মার্টফোন দারুণ অপশন।

যারা নেটওয়ার্কের অনুপস্থিতিতেও কানেক্টিভিটি চান, ভালো গেমিং পারফরমেন্স এবং অ্যাক্সেসরিজ সাপোর্ট চান তাদের Infinix Note 60 সিরিজের ফোনগুলি বেশ পছন্দ হবে। তবে ইউজারদের এই ফোনগুলির জন্য অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here