7300 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল OPPO Reno 15 Pro ফোনের সেল, Reno 15 Pro mini ফোনে পাওয়া যাবে 6500 টাকা ছাড়

গত সপ্তাহে OPPO ভারতের বাজারে তাদের নতুন OPPO Reno 15 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে OPPO Reno 15 Pro ও Reno 15 Pro Mini সহ মোট চারটি স্মার্টফোন পেশ করা হয়েছে। আজ থেকে ভারতে এই সিরিজের প্রো মডেলের সেল শুরু হয়ে গেছে। প্রথম সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে দারুণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সিরিজের OPPO Reno 15 Pro ফোনে 7300 টাকা এবং Reno 15 Pro mini ফোনে 6500 টাকা ছাড় দেওয়া হবে। Reno 15 Pro সিরিজের ফোনগুলির অফার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Reno 15 Pro ফোনের দাম এবং অফার

মেমরি ভেরিয়েন্টলঞ্চ প্রাইসডিসকাউন্টএফেক্টিভ প্রাইস
12GB RAM + 256GB Storage₹67,999₹6,800 तक₹61,199
12GB RAM + 512GB Storage₹72,999₹7,300 तक₹65,699

 

OPPO Reno 15 Pro 5G ফোনটি 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের দামেই 10 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ 67,999 টাকা দামের 256GB মডেলে 6,800 টাকা এবং 72,999 টাকা দামের 512GB ভেরিয়েন্টে 7,300 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ফোনটির উভয় ভেরিয়েন্ট শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে।

উভয় প্ল্যাটফর্মে SBI এর পাশাপাশি আমাজনে HDFC এবং ফ্লিপকার্টে ICICI ও KOTAK ব্যাঙ্ক ইউজাররা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ফুল পেমেন্ট করে ফোনটি কিনলেই এই অফার পাওয়া যাবে এবং এই ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন –

Amazon / Flipkart

OPPO Reno 15 Pro mini ফোনের দাম এবং অফার

মেমরি ভেরিয়েন্টলঞ্চ প্রাইসডিসকাউন্টএফেক্টিভ প্রাইস
12GB RAM + 256GB Storage₹59,999₹6,000 तक₹53,999
12GB RAM + 512GB Storage₹64,999₹6,500 तक₹58,499

 

ভারতের বাজারে OPPO Reno 15 Pro mini ফোনটিও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 5G ফোনটির উভয় ভেরিয়েন্টে 12GB RAM রয়েছে। ফোনটির 59,999 টাকা দামের 256GB স্টোরেজ মডেলে 6,000 টাকা এবং 64,999 টাকা দামের 512GB মেমরি ভেরিয়েন্টে 6,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনটি Glacier White এবং Cocoa Brown কালার অপশনে পেশ করা হয়েছে।

 

আমাজন থেকে ছাড় সহ এই ফোনটি কেনার জন্য SBI এবং HDFC Bank Credit card ব্যাবহার করতে হবে। অপরদিকে ফ্লিপকার্টে SBI, ICICI ও KOTAK ব্যাঙ্কের কার্ড প্রয়োজন হবে। ফোনটির দামে এই ডিসকাউন্ট অফার শুধুমাত্র এক সপ্তাহ পাওয়া যাবে। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য অথবা ডিসকাউন্ট সহ ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন –

Amazon / Flipkart

OPPO Reno 15 Pro এবং Reno 15 Pro mini উভয় স্মার্টফোন Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য দুটি ফোনেই 4nm আর্কিটেকচারে তৈরি এবং 3.25GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8450 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে LPDDR5x RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এতে 5 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

OPPO Reno 15 Pro mini 5G ফোনে 6.32-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে এবং Reno 15 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় ফোনের স্ক্রিন LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gloved Touch ফিচার যোগ করা হয়েছে। এছাড়া স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনদুটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 200MP Samsung ISOCELL HP5 প্রাইমারি OIS সেন্সর, f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3.5x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO Reno 15 Pro ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে এবং OPPO Reno 15 Pro mini ফোনে 6200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোন 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও Reno 15 Pro ফোনটিতে 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য দুটি ফোনেই IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here