Oppo তাদের Reno 15 সিরিজের সংখ্যা বাড়িয়ে ইতালিতে নতুন Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এর আগে এই সিরিজের অধীনে Reno 15F 5G, Reno 15, Reno 15c, Reno 15 Pro এবং Reno 15 Pro Mini স্মার্টফোনগুলি পেশ করা হয়েছিল। জানিয়ে রাখি নতুন Reno 15 FS 5G স্মার্টফোনটিতে প্রিমিয়াম AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং শক্তিশালী IP69 রেটিং দেওয়া হয়েছে। যারা মিড রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Reno 15 FS 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
ইতালির বাজারে Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটি সিঙ্গেল 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টের দাম 399 ইউরো অর্থাৎ ভারতীয় কারেন্সি 42 হাজার টাকার কাছাকাছি।
Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটিতে 6.57 ইঞ্চির AMOLED FHD+ প্যানেল দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে ডায়নামিক 120Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার ডেপথ, 100 শতাংশ DCI-P3 কালার গামুট এবং 1,400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে এছাড়াও এতে Splash Touch এবং Gloves Touch রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে AGCDT STAR D+ প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটিতে Snapdragon 6 Gen 1 5G প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 8GB LPDDR4X RAM রয়েছে। স্মার্টফোনটিতে ভার্চুয়াল RAM এক্সপ্যানশনের সাপোর্ট করে। স্টোরেজের জন্য এতে 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2TB পর্যন্ত বাড়ানো যায়। একইসঙ্গে Reno 15 FS 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং ColorOS 16 সহ লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Oppo Reno 15 FS 5G স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল SmartSense SC532HS প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 Samsung JN5 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 0 থেকে 100 শতাংশ চার্জ হতে প্রায় 54 মিনিট সময় লাগবে। এছাড়াও এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এর মাধ্যমে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।
Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটিতে Wi-Fi 6, ডুয়েল 5G সাপোর্ট, Bluetooth 5.1, NFC, ডুয়েল সিম সহ eSIM সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো ফিচার রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে Hi-Res Audio সাপোর্ট ও জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং দেওয়া হয়েছে। স্মার্টফোনটির ওজন 189 গ্রাম এবং থিকনেস 8.14mm রাখা হয়েছে।
(সোর্স)











