লঞ্চের আগেই প্রকাশ্যে এল Honor Magic 8 Air স্মার্টফোনের ডিজাইন, দেখে নিন লিক ইমেজ

Honor এর আপকামিং প্রিমিয়াম স্মার্টফোনটি সমালোচনার শীর্ষে রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী শীঘ্রই Honor তাদের ফ্ল্যাগশিপ Magic সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। আসন্ন ফোনটি Honor Magic 8 Air নামে লঞ্চ করা হতে পারে। সবচেয়ে বড় কথা ফোনটির ইমেজও শেয়ার করা হয়েছে। এই ফোনটি হালকা ও স্লিম ডিজাইন সহ পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic 8 Air স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

সোশ্যাল মিডিয়া সাইট এক্সে টিপস্টার Ice Universe আপকামিং Honor Magic 8 Air ফোনের ডিজাইন শেয়ার করেছে। ইমেজের মাধ্যমে প্রথম ফোনটির ডিজাইন দেখা গেছে। লিক ইমেজ অনুযায়ী ফোনটিতে হরিজেন্টাল ক্যামেরা মডিউল রয়েছে। এটি অনেকটাই Google Pixel সিরিজের মতো দেখাচ্ছে। তবে Pixel ফোনের চেয়ে আলাদা, Magic 8 Air ফোনটির LED ফ্ল্যাশ ক্যামেরা মডিউলের ভিতরে রাখা হয়েছে।

Honor Magic 8 Air ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ডিজাইন দেওয়া হতে পারে। অর্থাৎ ফোনটি প্রিমিয়াম ফিলের পাশাপাশি হালকা ও শক্তিশালী হতে চলেছে। Honor Magic 8 Air ফোনটির থিকনেস 6.3mm এবং ওজন প্রায় 158 গ্রাম হতে পারে। ফোনটির পাশে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং একটি তৃতীয় বাটন সহ দেখা গেছে, এটি ডেডিকেটেড AI বাটন হবে বলে মনে করা হচ্ছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Honor তাদের আপকামিং ফোনটির থিকনেস কমানোর চেয়ে ওজন কমানোর কথা মাথায় রেখে ডিজাইন করছে। এই বিষয়টি হাইলাইট করার জন্য Honor এর প্রোডাক্ট ম্যানেজার লি কুন সম্প্রতি একটি ছবি শেয়ার করেছিলেন, এই ইমেজে Magic 8 Air ফোনটি iPhone Air ফোনের সঙ্গে ওজন মাপার মেশিনে রাখা অবস্থায় দেখা গিয়েছিল। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল Honor ফোনটি হালকা হতে চলেছে।

এখনও পর্যন্ত আপকামিং ফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এর আগে কোম্পানির প্রোডাক্ট লাইন প্রেসিডেন্ট Fang Fei আভাস দিয়েছিলেন, কোম্পানির পক্ষ থেকে এমন একটি স্মার্টফোনে কাজ করা হচ্ছে যা Pro এবং Air উভয় ডিভাইসের ফিচার সহ পেশ করা হতে পারে। এরপর “Honor Magic 8 Pro Air” নাম নিয়ে কানাঘুষো শুরু হয়। সম্প্রতি প্রকাশ্যে আসা Ice Universe এর পোস্ট অনুযায়ী ফোনটি Honor Magic 8 Air নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

আগের লিক অনুযায়ী Honor Magic 8 Air স্মার্টফোনে 6.3 ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 9500 SoC থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী আসন্ন Honor স্মার্টফোনটি এই মাসের শেষের দিকে লঞ্চ করা হতে পারে। বর্তমানে Honor Magic 8 Air ফোনের সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে। এই তথ্য সঠিক হলে আপকামিং ফোনটি ছোট এবং হালকা স্মার্টফোন হিসাবে ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। যারা ভবিষ্যতে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Honor Magic 8 Air ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here