ভারতের বাজারে Vivo ‘V’ সিরিজের ফোনগুলি ক্যামেরা এবং ফটোগ্রাফি স্কিলের জন্য বেশ জনপ্রিয়। Vivo V60 সিরিজের অসাধারণ সফলতার পর কোম্পানি এবার তাদের নতুন Vivo V70 সিরিজে কাজ শুরু করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন জেনারেশন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনগুলির ভারতীয় লঞ্চ টাইমলাইন সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি টেক ওয়েবসাইট স্মার্টপিক্সের মাধ্যমে Vivo V70 সিরিজের তথ্য জানা গেছে। ভিভো আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তাদের ‘ভি’ সিরিজের নেক্সট জেনারেশন বাজারে লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী মিড ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে Vivo V70 সিরিজ ভারতের বাজারে পেশ করা হতে পারে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা লঞ্চ টাইমলাইন সঠিক হলে, কিছু দিনের মধ্যেই ভিভো তাদের স্মার্টফোন সিরিজ টিজ করতে পারে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী Vivo V70 সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে, ভারতে ফোনগুলি Vivo V70 এবং Vivo V70 Elite নামে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এর আগে ভিভো কোনদিন তাদের ‘এলিট’ মডেল লঞ্চ করেনি। এই প্রথম কোম্পানি তাদের ‘ভি’ সিরিজের Elite মডেল ভারতের বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের Vivo V70 Elite ফোনটি ভ্যানিলা Vivo V70 মডেলের তুলনায় বেশি শক্তিশালী হতে চলেছে। উভয় ফোনেই Qualcomm Snapdragon প্রসেসর দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী ভিভো তাদের আপকামিং Vivo V70 সিরিজের ফোনগুলি ZEISS ক্যামেরা লেন্স সহ লঞ্চ করতে পারে। Vivo V70 এবং V70 Elite উভয় ফোনেই Sony এর ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে আরও ভালো ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্সের জন্য AI-চালিত ইমেজ-প্রসেসিং অ্যালগরিদম যোগ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভিভো তাদের ‘V70 সিরিজ’ “pocket studio” টাইটেল সহ টিজ করতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া স্পেসিফিকেশন ডিটেইলস অনুযায়ী Vivo V70 5G ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসরের সহ লঞ্চ করা হতে পারে। এতে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 ফোনটিতে 6,500mAh থেকে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিক অনুযায়ী আপকামিং Vivo ফোনটি 1.5K OLED ডিসপ্লে এবং IP69 রেটিং পেশ করা হবে।
Vivo V70 Elite 5G ফোনটি ভারতে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6500mAh চেয়ে বেশি ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। একইসঙ্গে V70 Elite ফোনটির ক্যামেরা সেটআপে 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ করা হতে পারে। তবে আপাতত কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কিত অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।











