23 জানুয়ারী ভরতের বাজারে Motorola Signature ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি গ্লোবাল বাজারে Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। ভারতে এখনও পর্যন্ত শুধুমাত্র OnePlus 15R ফোনটি এই প্রসেসর সহ কাজ করে। অন্যদিকে ভারতে Motorola Signature ফোনটি লঞ্চের আগেই মোবাইলের বক্স প্রাইস ইন্টারনেটে লিক হয়ে গেছে। একইসঙ্গে ফোনটির দাম সহ RAM ও স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কেও জানা গেছে।
টিপস্টার সঞ্জু চৌধুরী এর মাধ্যমে Motorola Signature ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার জানিয়েছেন Motorola Signature ফোনটি 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনের এই স্টোরেজ ভেরিয়েন্টের বক্স প্রাইস অর্থাৎ MRP 84,999 টাকা হবে। জানিয়ে রাখি ফোনটির ম্যাক্সিমাম রিটেইলস প্রাইস অর্থাৎ বাজারে 80 হাজার টাকার চেয়ে কম দামে সেল করা হতে পারে।
Motorola Signature
A 100x difference in what you see
VS what it sees. #MotorolaSignature #CES2026 pic.twitter.com/7gnN10E5DA— Motorola India (@motorolaindia) January 13, 2026
Motorola Signature ফোনটির টপ ভেরিয়েন্ট 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে বেস ভেরিয়েন্ট 12GB RAM ও 256GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। ভারতে Motorola Signature ফোনটির প্রাথমিক দাম প্রায় 50 হাজার টাকা রাখা হতে পারে। জানিয়ে রাখি ভারতে OnePlus 15R ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ প্রাথমিক 47,999 টাকা দামে পেশ করা হয়েছিল। আপকামিং Motorola Signature ফোনটি OnePlus 15R ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
Motorola Signature ফোনটিতে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 3.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে ফোনটি 7 জেনারেশনের OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি ভারতে ফোনটি Android 23 OS আপডেট সহ পেশ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT828 OIS প্রাইমারি সেন্সর, 3x অপটিক্যাল জুম ও 100x সুপার জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 122° FOV সহ 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইসঙ্গে Motorola Signature ফোনটিতে 50MP Sony LYT500 সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5200mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি ক্যাপাসিটির ট্রেন্ডে এটি কিছুটা কম মনে হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 52 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। চার্জ করার জন্য ফোনটিতে 90W TurboPower ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। একইসঙ্গে ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 6200 নিটস ব্রাইটনেস সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল HD Extreme AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
Motorola Signature স্মার্টফোনটি aircraft-grade অ্যালুমিনিয়াম ফ্রেম এবং মিলিটারি-গ্রেড MIL-STD-810H সার্টিফায়েড বডি দিয়ে তৈরি প্যানেল থাকবে। একইসঙ্গে ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। ভারতের বাজারে Motorola Signature ফোনটি গ্লোবাল মডেলের মতোই একই ফিচার ও স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি কোম্পানি OnePlus 15R ফোনটি 7400mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে, এটি Motorola Signature ফোনের ব্যাটারির চেয়ে অনেকটাই বড়।











