আগামী মাসে লঞ্চ হতে পারে iPhone 17e, হয়ে উঠতে পারে সিরিজের সবচেয়ে সস্তা আইফোন

2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতে iPhone 17 সিরিজ লঞ্চ হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে iPhone 17, 17 Pro ও 17 Pro Max এর পাশাপাশি iPhone Air ফোনগুলি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের সবচেয়ে সস্তা আইফোন হিসাবে iPhone 17e লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। নতুন লিক অনুযায়ী আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে গত বছর পেশ করা iPhone 16e ফোনটির সাক্সেসার হিসাবে অফিসিয়ালি iPhone 17e ফোনটি লঞ্চ করা হতে পারে।

iPhone 17e ফোনে কোম্পানির Apple A19 চিপসেট যোগ করা হতে পারে। iPhone 17 ফোনেও এই এক‌ই চিপসেট দেওয়া হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত iPhone 17e ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে এই ফোনটি লঞ্চ করা হবে। ফেব্রুয়ারির শুরু থেকেই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি টিজ করা হবে বলে আশা করা হচ্ছে।

iPhone 17e ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা মডেল হিসাবে পেশ করা হবে এবং এই ফোনের দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 60 হাজার থেকে 65 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। মনে করিয়ে দিই আগের iPhone 16e ফোনটির 128GB ভেরিয়েন্ট ভারতে 59,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এক‌ইভাবে ফোনটির 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 69,900 টাকা এবং 512GB স্টোরেজ মডেলের দাম 89,900 টাকা রাখা হয়েছিল।

মনে করিয়ে দিই আগে অ্যাপেল তাদের অ্যাফোর্ডেবল আইফোন iPhone SE নামে লঞ্চ করত। গত বছর এই ধারার পরিবর্তন ঘটিয়ে ‘e’ সিরিজের সূচনা করা হয় এবং iPhone 16e ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার এই নিয়ম মেনে iPhone 17e ফোনটি পেশ করা হবে।

সাধারণ মানুষের মধ্যে আইফোনের ক্যামেরা বিশেষভাবে জনপ্রিয়। iPhone 17e ফোনের ক্ষেত্রেও এমনটাই দেখা যেতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 48MP সিঙ্গেল ব্যাক ক্যামেরা থাকবে। এক‌ইভাবে এই ফোনের ফ্রন্ট প্যানেলে 18MP Center Stage সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে আগের জেনারেশনের তুলনায় বড় ব্যাটারি এবং বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

আগেই বলা হয়েছে iPhone 17e ফোনে Apple A19 চিপসেট যোগ করা হবে। iPhone 17 ফোনেও এই এক‌ই প্রসেসর ব্যাবহার করা হয়েছিল। অর্থাৎ আপকামিং সস্তা আইফোনেও প্রিমিয়াম মডেলের মতোই পারফরমেন্স পাওয়া যাবে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি A19 চিপসেটে 16-core Neural Engine রয়েছে। এটি আগের iPhone 16e ফোনের চেয়ে 10% ভালো পারফর্ম করতে সক্ষম। এই প্রসেসরের দৌলতে আপকামিং iPhone 17e ফোনে পাওয়ার এফিসিয়েন্ট AI ইন্টারফেস পাওয়া যাবে।

iPhone 17 সিরিজের iPhone 17 ফোনের দাম শুরু হয় 82,900 টাকা থেকে। iPhone Air ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছিল 1,19,900 টাকা। অপরদিকে iPhone 17 Pro ফোনটি 1,34,900 টাকা এবং iPhone 17 Pro Max ফোনটি 1,49,900 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনগুলি বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে আলাদা আলাদা দামে সেল করা হয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here