ডুয়েল AMOLED ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Lava Blaze Duo 3 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Lava তাদের Blaze Duo সিরিজের সংখ্যা বাড়িয়ে Lava Blaze Duo 3 5G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ডুয়েল ডিসপ্লে, যা ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনটিতে AMOLED প্যানেল দিয়ে তৈরি ডুয়েল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে উপস্থিত প্রাইমারি ডিসপ্লে দৈনন্দিন ব্যাবহারের জন্য যথাযথ। অপরদিকে ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা মডিউলের পাশে দেওয়া ছোট সেকেন্ডারি ডিসপ্লে নোটিফিকেশন দেখার জন্য যথেষ্ট উপযোগী। এছাড়া রেয়ার ক্যামেরার মাধ্যমে সেলফি তোলার সময় এই স্ক্রিন ভিউ-ফাইন্ডার হিসাবে ব্যাবহার করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Blaze Duo 3 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Blaze Duo 3 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 1,000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এতে সেলফি ক্যামেরার জন্য সেন্টার পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এছাড়া ফোনটিতে 1.6 ইঞ্চির সেকেন্ডারি AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Lava Blaze Duo 3 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 6GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এতে 6GB ভার্চুয়াল RAM রয়েছে, ফলে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। Lava-র স্টক Android এক্সপেরিয়েন্স বিবেচনায় নিলে এতে খুব কম বা প্রায় কোনও ব্লোটওয়্যার ও বিজ্ঞাপন না থাকার সম্ভাবনা রয়েছে, যা ক্লিন UI পছন্দ করা ইউজারদের কাছে বেশ আকর্ষণীয় হতে পারে। Lava এর স্টক Android এক্সপেরিয়েন্স দেখে এই ফোনে ব্লোট‌ওয়্যার এবং বিঞ্জাপনের সমস্যা প্রায় থাকবে না বলেই মনে করা হচ্ছে। এর ফলে যারা ক্লিন UI এক্সপেরিয়েন্স করতে চান তাদের এই ফোনটি যথেষ্ট পছন্দ হবে।

ফটোগ্রাফির জন্য Lava Blaze Duo 3 5G স্মার্টফোনটিতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং AI সাপোর্টেড 50MP Sony IMX752 সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরার সাহায্যে 2K রেজোলিউশনে ফটো ক্যাপচার করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Blaze Duo 3 5G স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে সারাদিন ব্যাকআপ পাওয়া যাবে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G কানেক্টিভিটি, Bluetooth v5.2 এবং ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্সের জন্য IP64 রেটিং রয়েছে। একইসঙ্গে ডিজাইনের দিক দিয়ে Lava Blaze Duo 3 ফোনটির থিকনেস 7.55mm এবং ওজন 181 গ্রাম। তাই স্মার্টফোনটি যথেষ্ট হালকা ও স্লিম।

Lava Blaze Duo 3 ফোনটি 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট আমাজন ও অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে। এই স্মার্টফোনটি Imperial Gold এবং Moonlight Black কালার অপশনে পেশ করা হয়েছে।

এই বাজেট রেঞ্জে Lava Blaze Duo 3 5G স্মার্টফোনটি Redmi Note 14, Realme Narzo 80 Pro এবং iQOO Z10x স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনগুলিতে বড় ব্যাটারি, অসাধারণ ফ্রন্ট ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর রয়েছে। তবে Lava Blaze Duo 3 5G স্মার্টফোনটি ডুয়েল AMOLED ডিসপ্লের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

যারা ইউনিক ডিজাইন, ডুয়েল AMOLED ডিসপ্লে এবং লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেম সহ ব্লোটওয়্যার ছাড়া স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Lava Blaze Duo 3 5G স্মার্টফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। তবে যারা বড় ব্যাটারি, হাই পারফরমেন্স বা আরও ভালো সেলফি ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here