গত বছর নভেম্বর মাসে রিয়েলমি তাদের 7000mAh ব্যাটারি সহ মিড বাজেট রেঞ্জে realme C85 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছিল। এবার কোম্পানি ‘সি’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমরা এক্সক্লুসিভলি আপকামিং realme C83 5G ফোনটির তথ্য জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন realme C85 5G ফোনটির ক্লিক ডিটেইলস সম্পর্কে।
আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে আপকামিং ফোনের তথ্য জানতে পেরেছি। সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি কোম্পানি ভারতে তাদের realme C83 5G ফোনটি লঞ্চ করবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট জানা যায়নি, তবে আগামী ফেব্রুয়ারী মাসে ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটির RMX5256 মডেল নাম্বার হবে।
ভারতীয় বাজারে Realme C83 5G ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। সোর্স অনুযায়ী ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB RAM + 64GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে Realme C83 5G ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ অপশনে এবং টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।
সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে আসন্ন realme C83 5G স্মার্টফোনটি Sprouting Green (স্প্রাউটিং গ্রিন) এবং Blooming Purple (ব্লুমিং পার্পল) কালার অপশনে লঞ্চ করা হবে। আমারা আগেই জানিয়েছি এখনও পর্যন্ত realme C83 5G ফোনটি লঞ্চ ডেট জানানো হয়নি। তবে ভবিষ্যতে কোম্পানি তাদের ফোনটি টিজ করা শুরু করবে বলে আশা করা হচ্ছে।
realme C85 5G ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 15,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ পেশ করা হয়েছিল। realme C85 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর 7,000mAh ব্যাটারি। এই ব্যাটারি চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
realme C85 5G ফোনটিতে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP Sony IMX852 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP সেলফি সেন্সর রয়েছে। এই realme C85 ফোনটিতে মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন এবং IP69 Pro রেটিংও দেওয়া হয়েছে। এই realme 5G ফোনটিতে 35 ধরনের লিকুইড ড্যামেজ প্রোটেকশন যোগ করা হয়েছে।











