29 জানুয়ারি ভিয়েতনামে লঞ্চ হতে চলেছে Realme 16 5G সিরিজ, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

ভিয়েতনামে Realme তাদের Realme 16 5G সিরিজের লঞ্চ ডেট কনফার্ম জানিয়ে দিয়েছে। Realme Vietnam এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে শেয়ার করা টিজার অনুযায়ী এই সিরিজের Realme 16 5G এবং Realme 16 Pro 5G ফোনদুটি পেশ করা হবে। 2026 সালের 29 জানুয়ারি লোকাল সময় অনুযায়ী দুপুর 3:00টা সময়ে ফোনটি পেশ করা হবে। জানিয়ে রাখি এর আগে Realme 16 রিটেইল লিস্টিং প্রকাশ্যে এসেছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 16 5G সিরিজের ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

Vietnam এর রিটেইলার thegioididong সাইটে Realme 16 5G ফোনটি দেখা গিয়েছিল। এর মাধ্যমে ফোনটির কালার অপশন এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। এবার সম্প্রতি জারি হওয়া টিজারের মাধ্যমে জানা গেছে ভিয়েতনামের বাজারে স্ট্যান্ডার্ড Realme 16 5G ফোনটি সহ Realme 16 Pro 5G ফোনটিও লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আগেই সিরিজের প্রো এবং প্রো প্লাস মডেল পেশ করা হয়েছিল।

টিজারের মাধ্যমে জানানো হয়েছে আগামী 29 জানুয়ারি ফোনটি লঞ্চ করা হবে। অন্যদিকে thegioididong লিস্টিং অনুযায়ী Realme 16 5G ফোনটির 2026 সালের ফেব্রুয়ারী মাসে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তাই এই লঞ্চ ইভেন্টের পর ফেব্রুয়ারী মাস থেকে ফোনটির সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে। একই ওয়েবসাইটে Realme 16 Pro 5G ফোনটিও লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে সুদুমাত্র ফোনের কালার অপশন দেখা গেছে। তাই লঞ্চের সময় আরও কালার অপশনে ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

Realme 16 5G ফোনটিতে 6.57 ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 4,500 নিটস পীক ব্রাইটনেস এবং AGC DT-Star D+ প্রোটেকশন সাপোর্ট করবে। এই ফোনটি Android 16 সহ কাজ করবে। এই ফোনটিতে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর দেওয়া হবে। এই ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।

Realme 16 5G ফোনে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। সবচেয়ে বড় কথা ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে ইউনিক সেলফি মিরর যোগ করা হবে

পাওয়ার ব্যাক‌আপের দিক থেকে Realme 16 5G ফোনে যথেষ্ট শক্তিশালী হবে বলে জানা গেছে এই ফোনে 60W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7,000mAh ব্যাটারি থাকতে পারে। ফোনটির বক্সেই চার্জার দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনে IP66, IP68, IP69 ও IP69K এর মতো ফ্ল্যাগশিপ-গ্ৰেড ডিউরেবিলিটি রেটিং, 5G সাপোর্ট, NFC, IR ব্লাস্টার এবং হোয়াইট ও ব্ল্যাক কালার অপশন পাওয়া যেতে পারে।

ভিয়েতনামের Realme 16 Pro 5G ফোনটিও প্রায় একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় মডেলেও এই একই স্পেসিফিকেশন দেওয়া হতে পারে।

আগের লিকের মাধ্যমে জানা গেছে আকপকামিং Realme 16 5G ফোনটি ভারতের বাজারেও লঞ্চ করা হবে। টিপস্টার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সম্পর্কে জানিয়ে ছিল। অর্থাৎ ভিয়েতনামে লঞ্চের পরই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারেও পেশ করা হবে। যারা ভবিষ্যতে মিড রেঞ্জে অসাধারণ পারফরমেন্স, ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Realme 16 5G ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। আমরা এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here