ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে 10000mAh Battery সহ realme P4 Power স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে ক্রমাগত টিজ করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনটির লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে আগামী 29 জানুয়ারি এই ফোনটি পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এবার একটি নতুন লিকের মাধ্যমে এই আপকামিং ফোনটির বক্স প্রাইস ইন্টারনেটে লিক হয়ে গেছে। এই ফোনটির দামের পাশাপাশি RAM ও স্টোরেজ সম্পর্কেও জানা গেছে।
টিপস্টার সঞ্জু চৌধুরী realme P4 Power ফোনটির MRP শেয়ার করেছেন। লিকে এই ফোনটির 12GB RAM + 256GB Storage মডেলের রিটেইল বক্স প্রকাশ্যে এসেছে। এই বক্সে 37,999 টাকা এমআরপি লেখা রয়েছে। এটি এই মডেলের ম্যাক্সিমাম রিটেইল প্রাইস, অর্থাৎ বাজারে আপকামিং realme P4 Power ফোনটির 12GB+256GB মডেল 35 হাজার টাকা দামে সেল করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি Orange এবং Silver কালার অপশনে পেশ করা হবে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং realme P4 Power 5G ফোনে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর যোগ করা হতে পারে। জানিয়ে রাখি গত ডিসেম্বর মাসে এই সিরিজের realme P4x 5G ফোনটিও এই একই চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল। এই প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করে।
লিক অনুযায়ী realme P4 Power 5G ফোনে 6.78-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই 4D curve+ স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP68 + IP69 রেটিং থাকবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য realme P4 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বাজারে realme P4 Power 5G ফোনটি 3 বছর Android আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট সহ পেশ করা হবে। কোম্পানি ইতিমধ্যে জানিয়েছে এতে বড় ব্যাটারি যোগ করা হবে। তবে লিক থেকে জানা গেছে এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,001mAh ব্যাটারি থাকবে।
মনে করিয়ে দিই কোম্পানির realme P4x 5G ফোনটি ভারতে 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 17 ঘন্টা, 38 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এবার এই সিরিজের অধীনে 10000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ হলে এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য আপডেট হতে চলেছে। realme P4x 5G ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 15,999 টাকা। একইভাবে এই ফোনের 8GB+128GB মডেল 17,499 টাকা এবং 8GB+256GB মডেল 19,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
realme P4x 5G ফোনে 6.72-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ফিচার এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। তবে আপকামিং realme P4 Power 5G ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য ফোনটির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।












