শীঘ্রই ভারতের বাজারে Vivo V70 সিরিজ লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে ভারতে এই সিরিজের Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটি পেশ করা হবে। এবার এই সিরিজের তৃতীয় Vivo V70 FE মডেলটির ডিটেইলস প্রকাশ্যে এসেছে। গীকবেঞ্চ সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে Vivo V2550 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের নাম জানানো হয়নি, তবে এটি ‘V70 সিরিজের’ Vivo V70 FE 5G ফোনটি বলে মনে করা হচ্ছে। বেঞ্চমার্কিং সাইটে OpenCL score এ 2507 স্কোর পেয়েছে। জানিয়ে রাখি এটি 19 জানুয়ারির লিস্টিং।
গীকবেঞ্চ সাইটে Vivo V70 FE ফোনটি 8GB RAM সহ লিস্টেড হয়েছে। এটি ফোনটির বেস ভেরিয়েন্ট হতে পারে এবং টপ ভেরিয়েন্টে 12GB RAM দেওয়া হতে পারে। আমাদের ধারনা অনুযায়ী আপকামিং Vivo V70 FE ফোনটি বাজারে 128GB, 256GB ও 512GB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। জানিয়ে রাখি গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে বলে জানানো হয়েছে।
গিকবেঞ্চে Vivo V70 FE 5G ফোনটি অক্টাকোর প্রসেসর সহ দেখা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটির বেস ফ্রিকোয়েন্সি 2.0GHz হবে বলে জানা গেছে, এটি 2.5GHz হাই ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ফোনটির মাদারবোর্ড সেকশনে k6878v1_64 মডেল নাম্বার লেখা রয়েছে। এটি MediaTek Dimensity 7300 প্রসেসর হতে পারে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 MC2 GPU দেওয়া হতে পারে।
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo V70 5G ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসরের সহ লঞ্চ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 ফোনটিতে 6,500mAh থেকে 7,000mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এছাড়া লিক অনুযায়ী আপকামিং ভিভো ফোনটিতে 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP69 রেটিংও দেওয়া হবে।
Vivo V70 Elite 5G ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh এর চেয়ে বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে। ফটোগ্রাফির জন্য Vivo V70 Elite ফোনটির সেটআপে 3x Periscope Telephoto ক্যামেরা যোগ করা হতে পারে। আপাতত Vivo V70 সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।











