ভারতের বাজারে লঞ্চ হল REDMI Note 15 Pro 5G স্মার্টফোন, প্রাথমিক দাম 26,999 টাকা

Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi ভারতে তাদের মিড রেঞ্জে স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে REDMI Note 15 Pro সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে REDMI Note 15 Pro এবং REDMI Note 15 Pro+ স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। আমরা এই পোস্টের মাধ্যমে REDMI Note 15 Pro 5G ফোনের সম্পর্কে জানাব। এই নতুন স্মার্টফোনটি অসাধারণ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ-লেভেল ক্যামেরা, শক্তিশালী ডিউরেবিলিটি এবং বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক REDMI Note 15 Pro 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

REDMI Note 15 Pro 5G স্মার্টফোনটি Silver Ash, Mirage Blue এবং Carbon Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। 2026 সালের 4 ফেব্রুয়ারি থেকে mi.com, amazon.in এবং বেশিরভাগ রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে। REDMI Note 15 Pro 5G ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের রিটেইল দাম 29,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফার হিসাবে HDFC Bank, SBI এবং ICICI Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফারের পর ফোনটির লঞ্চ প্রাইস 26,999 টাকা হবে।

REDMI Note 15 Pro 5G স্মার্টফোনটিতে 6.83 ইঞ্চির ফ্ল্যাট CrystalRes AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট, 3200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে তীব্র রোঁদেও পরিষ্কার ভিজুয়াল উপভোগ করা যাবে। এতে 12-বিট কালার ডেপ্থ, DCI-P3 ওয়াইড কালার গামুট, HDR10+ এবং Dolby Vision রয়েছে। এই স্ক্রিনে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে। অন্যদিকে চোখ সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে TÜV Rheinland এর Low Blue Light, Flicker Free এবং Circadian Friendly সার্টিফিকেশন রয়েছে।

ডিজাইন এবং ডিউরেবিলিটির দিক দিয়ে REDMI Note 15 Pro 5G ফোনটি যথেষ্ট মজবুত। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে, ফলে যেকোনো কঠিন পরিস্থিতিতেও ফোনটি সুরক্ষিত থাকবে। একইসঙ্গে ফোনটির ওজন 210 গ্রাম এবং REDMI Titan Durability স্ট্রাকচার সহ ডিজাইন করা হয়েছে। ফলে ড্রপ, বেন্ড এবং কম্প্রেশন থেকে সুরক্ষিত রাখবে।

প্রসেসিঙের জন্য REDMI Note 15 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 4nm ফেব্রিকেশনে তৈরি 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইসঙ্গে ফোনটিতে Mali-G615 GPU রয়েছে। এই ফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ ফিচার সহ 8GB ও 12GB RAM এবং 256GB ও 512GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটিতে Xiaomi HyperOS এবং Xiaomi Offline Communication অ্যাডভান্স ফিচার সাপোর্ট করে।

REDMI Note 15 Pro 5G ফোনটিতে অসাধারণ ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে OIS এর পশাপাশি 16–ইন-1 পিক্সেল বিনিং এবং বড় 1/1.4-ইঞ্চির সেন্সর সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাতে 2x এবং 4x ইন-সেন্সর জুম সহ মাল্টি-ফোকাল লেন্থ সাপোর্ট করে এবং DAG HDR টেকনোলোজির মাধ্যমে আরও ভালো ডায়নেমিক রেঞ্জ পাওয়া যাবে। একইসঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে AI Creativity Assistant এর মাধ্যমে AI Erase Pro, AI Remove Reflection, AI Sky, AI Beautify এবং AI Image Enhancement ফিচার উপভোগ করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য REDMI Note 15 Pro 5G ফোনটিতে 6580mAh বড় Silicon-Carbon ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W টার্বো চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Xiaomi Surge ব্যাটারি ম্যানেজমেন্টের সাহায্যে 1600 চার্জ সাইকেলের পরও 80 শতাংশের বেশি ব্যাটারি হেলথ পাওয়া যাবে।

অডিও জন্য ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, এর ফলে 400 শতাংশ ভলিউম বুস্ট সহ Dolby Atmos এবং Hi-Res অডিও উপভোগ করা যাবে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং ডুয়েল সিম সহ eSIM সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এতে Google Gemini এবং Circle to Search এর মতো স্মার্ট ফিচার রয়েছে।

যারা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ-গ্রেড ক্যামেরা, অসাধারণ মজবুত বডি, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য REDMI Note 15 Pro 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। অন্যদিকে যেসব ইউজাররা কম দামে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের কাছে REDMI Note 15 Pro 5G স্মার্টফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটি নিঃসন্দেহে ইউজারদের নিরাশ করবে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here