4 জুলাই ভারতে আসতে চলেছে Xiaomi এর সস্তা স্মার্টফোন Redmi 7A, আবার কি হবে নতুন রেকর্ড?

আমাদের পক্ষ থেকে গত সপ্তাহে জানানো হয়েছিল শাওমি তাদের রেডমি সিরিজে নতুন স্মার্টফোন Redmi 7A ফোনটি ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই স্মার্টফোনটি অত্যন্ত কম দায়ে ভারতে লঞ্চ করা হবে। আজ কোম্পানি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই সপ্তাহের‌ই 4 তারিখ শাওমি তাদের Redmi 7A ফোনটি ভারতে লঞ্চ করে দেবে।

5,000 এম‌এএইচের ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Vivo Y12, দাম মাত্র 11,990 টাকা

শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন তাঁর টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে একটি টুইট করে Redmi 7A এর লঞ্চ ডেট জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আগামী 4 জুলাই ভারতে Redmi 7A লঞ্চ করা হবে। Redmi 7A ফোনটি কোম্পানির পক্ষ থেকে “Smart Desh Ka Smartphone” ট‍্যাগলাইনের সঙ্গে প্রমোট করা হচ্ছে। অর্থাৎ এই স্মার্টফোনটি ভারতীয় ইউজারদের কথা বিশেষ ভাবে মাথায় রেখে বানানো হয়েছে যার মধ্যে অনেকগুলি আঞ্চলিক ভাষা ও ভারতীয় ক‍্যালেন্ডারের মতো ফিচার দেখা যাবে। প্রসঙ্গত Redmi 7A এর জন্য ফ্লিপকার্টে প্রোডাক্ট পেজ বানানো হয়েছে। অর্থাৎ এই ফোনটি ফ্লিপকার্টে এক্সক্লুসিভ বেচা হবে।

ডিজাইন
Redmi 7A শাওমির একটি লো বাজেট স্মার্টফোন। কোম্পানি এই ফোনটিকে বর্তমান নচ ডিসপ্লে ট্রেন্ডের থেকে সরিয়ে রেখে বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটি ফোনটির বডি পলিকার্বনেট দিয়ে তৈরি। এই ফোনটির ডিসপ্লের ওপর ও নিচের দিকে চ‌ওড়া বেজল দেওয়া হয়েছে। ওপরের বেজলে সেলফি ক‍্যামেরা ও নিচের বেজলে Redmi ব্র‍্যান্ডিং অবস্থিত। এতে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে বাঁদিক ঘেঁষে ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এখানে একটি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি ফ্ল‍্যাশ লাইট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। ভলিউম রকার ও পাওয়ার বাটন ফোনটির ডানদিকের প‍্যানেলে অবস্থিত এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে।

Oppo নিয়ে এলো বিশেষ টেকনোলজি, এখন নেটওয়ার্ক ছাড়াও ফোনে কথা বলা যাবে

স্পেসিফিকেশন
শাওমি তাদের Redmi 7A ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 720 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআই 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 505 জিপিইউ দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Redmi 7A 2 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা 16 জিবি ও 32 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া!

Redmi 7A একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তাই ফোন আনলক করার জন্য ইউজারদের পিন ও ফেস আনলক ফিচার ব‍্যবহার করতে হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য Redmi 7A তে 4,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া হয়েছে। শাওমি তাদের Redmi 7A ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 16 জিবি ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের ভারতীয় দাম যথাক্রমে 5,500 টাকা ও 6,000 টাকা রাখা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here