ভারতে realme 16 Pro এবং realme 16 Pro Plus ফোনগুলি লঞ্চের পর এবার কোম্পানি ভিয়েতনামে এই সিরিজের realme 16 স্মার্টফোন লঞ্চ করেছে। ডিজাইনের দিক থেকে এই নতুন ফোনটি সিরিজের ‘প্রো’ মডেলের চেয়ে বেশ আলাদা। ফোনটির ব্যাক প্যানেল দেখতে অনেকটা iPhone Air ফোনের মতো। নতুন Realme 16 5G ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Realme 16 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের দিকে হরাইজন্টাল শেপে ক্যামেরা সেটআপ অবস্থিত। এতে তিনটি ক্যামেরা সেন্সর এক লাইনে দেওয়া হয়েছে এবং এর পাশে Selfie Mirror যোগ করা হয়েছে। এটি আদতেই একটি কাঁচ অর্থাৎ আয়না এবং এতে নিজেকে দেখা যাবে। এই সেলফি মিরর ব্যাবহার করে ইউজাররা রেয়ার ক্যামেরা সেটআপের মাধ্যমে নিজের ছবি অর্থাৎ সেলফি তুলতে পারবেন।
জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখার জন্য Realme 16 5G ফোনে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 60 দিন পর্যন্ত জলে ডুবে থাকলেও কোনো ক্ষতি হবে না। তবে জলের গভীরতা 0.5 মিটার হতে হবে। কোম্পানি আরও জানিয়েছে ফোনটিতে 80℃ গরম জল পড়লেও সমস্যা হবে না।
realme 16 5G ফোনে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। flexible AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 4200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য DT Star D+ গ্লাস লেয়ার রয়েছে।
Realme 16 5G ফোনটি Android বেসড Realme UI 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Turbo অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোনে 6050mm² VC কুলিং সিস্টেম রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য realme 16 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP মোনোক্রোম লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
realme 16 5G ফোনটি পাওয়ার ব্যাকআপের দিক থেকে ভারতের বাজারে উপস্থিত এই সিরিজের realme 16 Pro এবং realme 16 Pro+ ফোনগুলির মতোই। এই ফোনটিতে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 6 বছর ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটি রিভার্স চার্জিং টেকনোলজিও সাপোর্ট করে।
ভিয়েতনামে realme 16 5G ফোনটি White Swan এবং Black Cloud কালার অপশনে পেশ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 5 এবং Bluetooth 5.3 সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 memory টেকনোলজি যোগ করা হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ভিয়েতনামে realme 16 5G ফোনটি 8GB এবং 12GB RAM অপশনে পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 256GB storage মডেলের দাম VND 11,490,000 রাখা হয়েছে। একইভাবে 12GB RAM + 256GB storage সহ ফোনটির টপ মডেল VND 12,490,000 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 40,750 টাকা এবং 44,300 টাকার কাছাকাছি।












