5000 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল Motorola Signature স্মার্টফোনের সেল, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

23 জানুয়ারি Motorola তাদের প্রিমিয়াম Motorola Signature স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছিল। আজ থেকে ফোনটির সেল শুরু হয়েছে। এই ফোনটি আজ দুপুর 12 টা থেকে কেনা যাচ্ছে। Motorola Signature ফোনটি Flipkart, Motorola এর অফিসিয়াল ওয়েবসাইট এবং সিলেক্টেড রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে। এই ফোনটিতে লঞ্চ অফার হিসাবে 5,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Signature ফোনের দাম, অফার, সেল এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

ভারতের বাজারে Motorola Signature ফোনটির 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাথমিক দাম 59,999 টাকা রাখা হয়েছে। একইসঙ্গে ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 64,999 টাকা এবং টপ-এন্ড 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্ট 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

লঞ্চ অফার হিসাবে HDFC এবং Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করে স্মার্টফোনটি কিনলে 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই অফারের পর ফোনটি 54,999 টাকা দামে সেল করা হচ্ছে। ইউজাররা 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস উপভোগ করতে পারবেন।

Motorola Signature ফোনটিতে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল HD+ Extreme AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট এবং 6200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিজাইন এবং মজবুতির দিক দিয়ে Motorola Signature ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড-সার্টিফিকেশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটিতে aircraft-grade aluminium ফ্রেম ব্যাবহার করা হয়েছে এবং স্ক্রিনে Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে। বিশেষত্ব হল ফোনটিতে মজবুত বডি থাকা সত্ত্বেও এর থিকনেস মাত্র 6.99mm রাখা হয়েছে।

প্রসেসিঙের জন্য Motorola Signature ফোনটিতে 3nm ফেব্রিকেশনে তৈরি 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমদের টেস্টে ফোনটি AnTuTu স্কোর 30,98,258 পেয়েছে। এটি OnePlus 15R ফোনের 29,57,229 স্কোরের চেয়ে অনেকটাই বেশি। হাই-এন্ড চিপসেটের জন্য ফোনটিতে হেভি গেমিং এবং মাল্টি-টাস্কিং উপভোগ করা যাবে। Motorola Signature ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি পক্ষ থেকে ফোনটিতে 7 জেনারেশন OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Motorola Signature ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা হতে পারে। এই ফোনটিতে মোট চারটি 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে ফ্রন্টে পাঞ্চ-হোল ডিজাইন এবং Quad Pixel টেকনোলোজি ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP Sony LYT500 সেলফি ক্যামেরা রয়েছে। অন্যদিকে রেয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপে OIS ফিচার সহ 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর রয়েছে। একইসঙ্গে 3x অপ্টিক্যাল জুম এবং 100x সুপার জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া 122-ডিগ্রী FOV সহ 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Signature ফোনটিতে 5200mAh এর silicon-carbon ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 52 ঘন্টা ব্যাকআপ উপভোগ করা যাবে। চার্জিঙের জন্য ফোনটিতে 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। Motorola জানিয়েছে মাত্র 7 মিনিট চার্জ করলে সম্পূর্ণ দিনের ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে ফোনে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

যারা প্রিমিয়াম ডিজাইন, ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, শক্তিশালী ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি তাদের এই Motorola Signature ফোনটির মাধ্যমে টার্গেট করতে চাইছেন। এই ফোনটি ভারতের বাজারে উপস্থিত OnePlus 15R ফোনটির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা নতুন এবং শক্তিশালী স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই দুটি ফোনের মধ্যে যেকোনো একটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here