OPPO এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 10 ফেব্রুয়ারি ভারতের বাজারে OPPO K14x 5G ফোনটি লঞ্চ করা হবে। আমরা আগেই এই বিষয়ে এক্সক্লুসিভল রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম। বর্তমানে সেই রিপোর্টটি সঠিক বলে জানা গেছে। জানিয়ে রাখি গত কয়েক দিন ধরেই এই ফোনটির টিজার শেয়ার করা হচ্ছিল। এবার আপকামিং ফোনটির লঞ্চ ডেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14x 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
OPPO K14x 5G ফোনটি ব্লু এবং ভায়লেট কালার অপশনেও লঞ্চ করা হয়েছে। লঞ্চের পর থেকেই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট ছাড়াও OPPO India অনলাইন স্টোর এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটির দাম প্রায় 15,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। OPPO এর পক্ষ থেকে জানানো হয়েছিল আপকামিং K14x 5G ফোনটি 6500mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এটি আগের OPPO K13x 5G ফোনের 6000mAh ব্যাটারির তুলনায় বড় হবে। একইসঙ্গে ফোনটিতে 45W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। এর ফলে বড় ব্যাটারির থাকা সত্ত্বেও ফাস্ট চার্জ হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে 48 মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন দেওয়া হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী স্মুথ পারফরমেন্স উপভোগ করা যাবে।
রিপোর্ট অনুযায়ী OPPO K14x 5G ফোনটিতে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1125 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকতে পারে। আগেও OPPO এর K-সিরিজে একই প্রসেসর দেওয়া হয়েছিল। এই ফোনটি দৈনন্দিন ব্যাবহা এবং বাজেট রেঞ্জে 5G স্মার্টফোন হিসাবে যথেষ্ট ভালো।
ফটোগ্রাফির জন্য OPPO K14x 5G ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ক্যামেরা প্রতিদিনের ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া ব্যাবহারের জন্য ঠিকঠাক বলে মনে করা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে IP রেটিং বা মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে OPPO K13x 5G ফোনটির অন্যান্য ফিচারের মতো এগুলিও হাইলাইট করা হয়েছিল।
যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফম, ফাস্ট চার্জিং এবং অ্যাফোডেবল 5G স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি OPPO K14x 5G ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে চাইছেন। এই ফোনটি স্টুডেন্ট, দৈনন্দিন ব্যাবহার এবং মাল্টিটাস্কিঙের জন্য একটি ভালো অপশন হবে। এই ফোনটি POCO M8, Redmi 14C এবং Lava Blaze X ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
যারা বড় ব্যাটারি, স্মুথ পারফরমেন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স ও ফাস্ট চার্জিং সহ ফোন খুঁজছেন, তাদের জন্য OPPO K14x 5G ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। OPPO K14x 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।










