19 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে Vivo V70 এবং Vivo V70 Elite! লিক হল ভারতীয় লঞ্চ ডেট

গত সপ্তাহে ভিভো জানিয়েছিল খুব তাড়াতাড়ি তাদের ‘ভি70’ সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটি পেশ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 19 ফেব্রুয়ারি Vivo V70 সিরিজ ভারতে লঞ্চ করা হতে পারে।

19 ফেব্রুয়ারি ভারতের বাজারে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটি লঞ্চ করা হতে পারে। টিপস্টার সঞ্জু চৌধুরী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সের মাধ্যমে এই সিরিজের তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী আগামী 19 ফেব্রুয়ারি Vivo V70 সিরিজ ভারতে পেশ করা হবে এবং 24 ফেব্রুয়ারি থেকে এই সিরিজের সেল শুরু হবে।

টিপস্টারের বক্তব্য অনুযায়ী সিরিজের বড় মডেল Vivo V70 Elite ফোনটির দাম 50 হাজার থেকে 55 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভিভো ভারতের বাজারে ‘এলিট’ টাইটেল সহ কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। Vivo V70 Elite ফোনটির পরে V70 Pro মডেল লঞ্চ করা হবে কি না, এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপাতত Vivo V70 সিরিজের কনফার্ম লঞ্চ ডেট জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নতুন V70 সিরিজ Qualcomm এর শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করা হবে। এ সিরিজের ভ্যানিলা মডেল V70 ফোনটিতে 4nm ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি গত বছরের Vivo V60 ফোনটি Snapdragon Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে Vivo V70 Elite ফোনটি 4nm ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.0GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ ভারতের বাজারে পেশ করা হবে।

Vivo V70 5G ফোনটিতে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে। এই flat AMOLED স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সহ HDR10+ সাপোর্ট করবে। আপকামিং ভিভো ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 + IP69 রেটিং যোগ করা হবে।

ফটোগ্রাফির জন্য Vivo V70 সিরিজে Zeiss লেন্স দেওয়া হবে। নতুন Vivo V70 সিরিজের স্মার্টফোনে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হবে। অন্যদিকে Vivo V70 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony OIS সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3x periscope telephoto লেন্স ও থার্ড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 5G ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে Bypass Charging ফিচার থাকবে, ফলে হেভি গেমিঙের সময় ব্যাটারির পরিবর্তে সরাসরি মাদারবোর্ডের মাধ্যমে কারেন্ট সাপ্লাই করবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here