সস্তায় পাওয়া যাচ্ছে 8GB RAM সহ 5G স্মার্টফোন, OPPO K14x 5G লঞ্চের আগে K13x ফোনের দামে দারুণ ডিসকাউন্ট

কিছু দিন আগেই OPPO জানিয়ে দিয়েছে আগামী 10 ফেব্রুয়ারি কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন OPPO K14x 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই লো বাজেট ফোনটি 15 হাজার টাকার চেয়েও কম দামে পেশ করা হবে। এই নতুন ফোনটি লঞ্চের আগেই কোম্পানি তাদের OPPO K13x 5G ফোনের দামে ডিসকাউন্ট অফার জারি করেছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি অত্যন্ত কম দামে সেল করা হচ্ছে।

ফ্লিপকার্টে 8GB RAM সহ এই 5G ফোনটির দামে 1730 টাকা ছাড় দেওয়া হচ্ছে। OPPO K13x 5G ফোনের টপ মডেলে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই মডেলের সেলিং প্রাইস 15,999 টাকা। তবে, Flipkart SBI বা Flipkart Axis ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করলে 1,730 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 14,269 টাকা।

উপরোক্ত অফার উপভোগের জন্য ফ্লিপকার্ট এক্সক্লুসিভ কার্ড প্রয়োজন। তবে যাদের কাছে এই ধরনের কোনো কার্ড নেই তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটি কেনার সময় SBI, ICICI, Axis, HDFC, BOB বা Kotak এর মধ্যে যে কোনো একটি কার্ড ব্যাবহার করলে এই ছাড় পাওয়া যাবে। ক্রেডিট ও ডেবিট উভয় কার্ডের ক্ষেত্রে এই ডিসকাউন্ট প্রযোজ্য। এই ছাড় সহ 8GB RAM সহ OPPO K13x 5G ফোনের দাম পড়বে 14,999 টাকা।

OPPO K13x 5G ফোনে 360° Damage-Proof Armour বডি দেওয়া হয়েছে এবং এতে AM04 aluminum alloy ফ্রেম যোগ করা হয়েছে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন এবং IP65 রেটিং রয়েছে। এই ফোনটির স্ক্রিন Splash ও Glove Touch সাপোর্ট করে।

OPPO K13x 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। এতে RAM Expansion টেকনোলজির দৌলতে 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

ফটোগ্রাফির জন্য OPPO K13x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OV50D সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

OPPO K13x 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6000mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 12 ঘন্টা PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 71 মিনিট সময় লেগেছে।

OPPO K14x 5G ফোনটিও 15 টাকার রেঞ্জে Ice Blue এবং Prism Violet কালার অপশনে সেল করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 1125nits ব্রাইটনেস সাপোর্টেড স্ক্রিন যোগ করা হবে। ফোনটির সঠিক দাম এবং স্পেসিফিকেশন জানার জন্য লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here