শুরু হল 10000mAh Battery সহ স্মার্টফোনের সেল, দেখে নিন দাম এবং অফার

আজ থেকে ভারতে 10000mAh ব্যাটারি সহ realme P4 Power ফোনের সেল শুরু হয়েছে। গত সপ্তাহে ভারতের বাজারে realme P4 Power ফোনটি লঞ্চ করা হয়েছিল। এটি ভারতের প্রথম 10,001mAh বড় ব্যাটারি সহ স্মার্টফোন। আজ 5 ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে realme P4 Power ফোনটির সেল করা হচ্ছে। নিচে এই বড় ব্যাটারি সহ realme P4 Power ফোনটির দাম এবং অফার ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

realme P4 Power এর দাম এবং অফার

কোম্পানির পক্ষ থেকে realme P4 Power ফোনটির তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট 2,000 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। ফোনটির 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 25,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে ডিসকাউন্টের পর 23,999 টাকা দামে কেনা যাচ্ছে। অন্যদিকে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 27,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 30,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে 2,000 টাকা ডিসকাউন্ট সহ 25,999 টাকা এবং 28,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।

realme P4 Powerলঞ্চ প্রাইসডিসকাউন্টএফেক্টিভ প্রাইস
8GB RAM + 128GB Storage₹25,999₹2,000₹23,999
8GB RAM + 256GB Storage₹27,999₹2,000₹25,999
12GB RAM + 256GB Storage₹30,999₹2,000₹29,999

 

realme P4 Power ফোনটিতে 2 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং এই ডিসকাউন্টের পর ফোনটির 256GB স্টোরেজ অপশন 128GB মেমরি ভেরিয়েন্টের দামে কেনা যাবে। বিশেষত্ব হল দেশের প্রায় সমস্ত বড় ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেভিট কার্ডের মাধ্যমে Google Pay, Phonepe, Paytm এবং BHIM এর সাহায্যে পেমেন্ট করলে এই ছাড় উপভোগ করা যাবে।

এছাড়া যারা realme P4 Power ফোনটি কিনবেন, কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য 4 বছরের ফ্রি battery warranty দেওয়া হবে। অন্যদিকে অতিরিক্ত 999 টাকা পেমেন্ট করলে realme Buds T200 Lite এবং একটি রিয়েলমি ব্যাগ (Adventure Backpack) পাওয়া যাবে। জানিয়ে রাখি realme P4 Power ফোনটি TransSilver, TransBlue এবং TransBlue কালার অপশনে সেল করা হচ্ছে।

realme P4 Power স্মার্টফোনের ব্যাটারি

realme P4 Power ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 10,001mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 21 ঘন্টা, 8 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্ট্যান্ড বাই মোডে এই ফোনে 30 দিন অর্থাৎ 1 মাস পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।

realme P4 Power ফোনে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে, যা TÜV Rheinland এর পক্ষ থেকে 5-স্টার সার্টিফিকেশন পেয়েছে। এই ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ করতে 80 মিনিট সময় লেগেছে। এছাড়াও এই ফোনটি 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। ফলে এই ফোনটি পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যাবহার করা যাবে।

realme P4 Power 5G ফোনে Bypass Charging টেকনোলজি রয়েছে। এই টেকনোলজির দৌলতে হেভি প্রসেসিঙের সময় চার্জিং অন করলে ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার যাবে। এর ফলে ফোনটির ব্যাটারিতে চাপ পড়বে না এবং ফোন হিট হবে না।

realme P4 Power ফোনের স্পেসিফিকেশন

realme P4 Power 5G ফোনটি Android 16 বেসড Realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 10,47,842 AnTuTu score পেয়েছে। স্মুথ প্রসেসিঙের জন্য এতে Hyper Vision+ AI Chip যোগ করা হয়েছে।

realme P4 Power 5G ফোনে ⁠6.78-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই 4D curve+ স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য realme P4 Power 5G ফোনে ⁠ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি IMX882 OIS সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here