প্রকাশ্যে এল Oppo K14 Turbo এবং K14 Turbo Pro স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন

হোম মার্কেট চীনে Oppo তাদের নেক্সট-জেনারেশন Turbo-সিরিজ লঞ্চ করতে পারে। আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল কোম্পানি K14 স্কিপ করতে পারে, তবে টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী আপকামিং সিরিজ Oppo K14 Turbo নামে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে এই সিরিজের আসন্ন Oppo K14 Turbo এবং Oppo K14 Turbo Pro ফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K14 Turbo সিরিজের ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে পাওয়া লঞ্চ টাইমলাইন অনুযায়ী এপ্রিল মাসের দিকে চীনের বাজারে Oppo K14 Turbo সিরিজ লঞ্চ করা হতে পারে। এরপর এক বা দুই মাসের মধ্যে ফোনটি ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হতে পারে।

লিক অনুযায়ী Oppo K14 Turbo Pro ফোনটিতে 6.79 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে Dimensity 9500s প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই প্রসেসর সহ Oppo K14 Turbo Pro ফোনটি একই চিপসেট সহ চীনের বাজারে আসন্ন Redmi Turbo 5 Max ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

লিক অনুযায়ী Oppo K14 Turbo Pro ফোনটির ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ একাধিক মেমরি কনফিগ্রেশনে লঞ্চ করা হতে পারে। এর মধ্যে 12GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 512GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশন থাকতে পারে। আপকামিং ফোনটির ওজন প্রায় 201 গ্রাম হতে পারে। এই ফোনটি হোয়াইট, গ্রে, পিঙ্ক কালার অপশনের পাশাপাশি একটি প্রিমিয়াম Forged Carbon ফিনিশ সহ পেশ করা হতে পারে। আগের প্রকাশ্যে আসা লিক রিপোর্টে অনুযায়ী ফোনটিতে বড় 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

স্ট্যান্ডার্ড Oppo K14 Turbo ফোনটিতে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের প্রসেসর সম্পর্কে জানানো হয়নি। তবে আগের লিক অনুযায়ী ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই তথ্য সঠিক হলে, আপকামিং ফোনটি হাইউ-পারফরমেন্স সেগমেন্টে অসাধারণ বিকল্প হয়ে উঠবে।

Oppo K14 Turbo ও Oppo K14 Turbo Pro ফোনদুটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে বলে জানা গেছে। Oppo K14 Turbo সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব ইন-বিল্ট কুলিং ফ্যান হতে পারে। লিক অনুযায়ী এবার শুধুমাত্র Pro মডেলেই নয়, বরং আপকামিং সিরিজের দুটি ফোনেই অ্যাক্টিভ কুলিং ফ্যান যোগ করা হতে পারে। একইসঙ্গে কুলিং সিস্টেমে ওয়াটারপ্রুফিং ফিচার থাকতে পারে, এটি দীর্ঘক্ষণ গেমিং বা হেভি ইউজের পরও ফোনের থার্মাল কন্ট্রোল ভালোভাবে বজায় রাখতে সাহায্য করবে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Oppo K14 Turbo সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here