গত কয়েক দিন ধরেই TECNO তাদের POVA Curve 2 ফোনটি টিজ করছিল। এবার নতুন টিজারের মাধ্যমে Tecno POVA Curve 2 5G ফোনের লঞ্চ ডেট কনফার্ম জানানো হয়েছে। আগামী 13 ফেব্রুয়ারি কোম্পানি তাদের আপকামিং ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া POVA Curve ফোনের সাক্সেসার হতে চলেছে। এই ফোনটি বড় ব্যাটারি, ভালো কানেক্টিভিটি এবং স্লিম ডিজাইন সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POVA Curve 2 ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
TECNO এর বক্তব্য অনুযায়ী যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ফোন খুঁজছেন, তবে ভারি বা মোটা ফোন পছন্দ করেন না, এমন ইউজারদের কথা মাথায় রেখে POVA Curve 2 5G ফোনটি ডিজাইন করা হচ্ছে। ডিজাইনের দিক দিয়ে TECNO POVA Curve 2 ফোনটির লুক, কোম্পানির আগের ফোনগুলির থেকে অনেকটাই আলাদা হতে চলছে।
TECNO POVA Curve 2 5G ফোনটির ডিজাইন স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং দ্বারা ইন্সপায়ার্ড বলে জানানো হয়েছে, ফলে এই ফোনটি বর্তমান স্মার্টফোনের চেয়ে আলাদা হয়ে উঠতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে ট্রায়াঙ্গল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, এটিকে স্পেসক্রাফট থ্রাস্টার অনুপ্রাণিত বলে জানানো হয়েছে। এর সঙ্গে এই ফোনে আলট্রা স্লিম বডি রয়েছে। ফলে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন এবং থিকনেস খুব বেশি হবে না। এর সঙ্গে ভালো গ্ৰিপ এবং আরামদায়ক হোল্ডের জন্য এতে ডবল কার্ভড এজ থাকবে।
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে POVA Curve 2 5G ফোনের ফিচার সম্পর্কে জানানো হয়নি, তবে প্রি-লঞ্চ ডিটেইলসে “ম্যাসিভ পাওয়ার” এবং দীর্ঘ এন্ডিয়োরেন্সের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। TECNO এর বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে হেভি ইউজের ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে ইন্টালিজেন্ট কানেক্টিভিটি ফিচার রয়েছে। এর ফলে দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও স্টেবল কানেকশন উপভোগ করা যাবে।
সম্প্রতি গুগল প্লে কনসোল সাইটে TECNO POVA Curve 2 ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে ফোনটি MediaTek Dimensity 7100 প্রসেসর সহ দেখা গিয়েছিল। এই প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে কাজ করবে বলে জানানো হয়েছিল। একইসঙ্গে সার্টিফিকেশন সাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 12GB RAM এবং Android 16 OS থাকবে। ফলে কোম্পানির ফোনটির ক্ষেত্রে আপগ্রেডেড সফটওয়্যার দেখা যাবে।
আপকামিং ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। TUV সার্টিফিকেশন সাইটে TECNO POVA Curve 2 ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 7750mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গিয়েছিল। তাই ফোনটি বাজারে 8,000mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে, এটি এখনও পর্যন্ত TECNO এর সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফির জন্য TECNO POVA Curve 2 5G ফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, অসাধারণ পারফরমেন্স, স্টেবল কানেক্টিভিটি এবং ইউনিক ডিজাইন সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং TECNO POVA Curve 2 ফোনটি ভালো অপশন হতে পারে। আগামী 13 ফেব্রুয়ারি লঞ্চের দিন এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











