আবারও Vivo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Vivo X300 Ultra স্মার্টফোনের জন্য সমালোচনায় রয়েছে। লেটেস্ট লিক অনুযায়ী এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার শেয়ার করা হয়েছে। জানিয়ে রাখি 2026 সালের প্রথম কোয়ার্টারে অর্থাৎ মার্চ মাসে ফোনটি লঞ্চ করা হতে পারে। এরপর গ্লোবাল এবং ভারতের বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার দেবয়ান রায় সোশ্যাল মিডিয়া সাইট এক্সে Vivo X300 Ultra ফোনের তথ্য শেয়ার করেছে। এই ফোনটি শুধুমাত্র চীনের বাজারে সীমাবদ্ধ থাকবে না বলে শোনা যাচ্ছে। এই ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারেও পেশ করা হতে পারে। এই সিরিজের ক্ষেত্রে Vivo একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে, কারণ এর আগে শুধুমাত্র চীনের বাজারে Vivo X100 Ultra এবং Vivo X200 Ultra ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী Vivo X300 Ultra ফোনটির গ্লোবাল এবং ভারতের বাজারে V2562 মডেল নাম্বার সহ পেশ করা হতে পারে।
Vivo X300 Ultra (V2562) :
✅ 200MP main
✅ 50MP UW
✅ 200MP periscope telephoto
✅ 5MP for better color accuracy🤳50MP (AF)
✅ Continuous optical zoomOthers:
✅ SD 8 Elite Gen 5
✅ 6.82″ 2K flat LTPO OLED
✅ 7000mAh🔋100W⚡40W
✅ USB 3.2,IP69,US FSGlobal & India 🇮🇳 launch ✅
— Debayan Roy (Gadgetsdata) (@Gadgetsdata) February 3, 2026
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo X300 Ultra ফোনটিতে 2K রেজোলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB 3.2 পোর্ট এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসেসিঙের জন্য Vivo X300 Ultra ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হতে পারে।
আপকামিং Vivo X300 Ultra ফোনটি শক্তিশালী ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। ফোনটির রেয়ার প্যানেলে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 5 মেগাপিক্সেল কালার সেন্সর দেওয়া হবে বলে জানানো হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে অটোফোকাস সাপোর্টেড 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে। এটি চীনের মডেলের মতো রাখা হতে পারে। তবে 40W ওয়্যারলেস চার্জিং ফিচারও সাপোর্ট করতে পারে।
আপকামিং ফোনটি Xiaomi 17 Ultra এবং Oppo Find X9 Ultra ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। যারা ভবিষ্যতে নতুন ফ্ল্যাগশিপ আল্ট্রা ফোন কিনতে চাইছেন এবং বাজেট অনেকটাই বেশি রয়েছে, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










