মিলিটারি গ্ৰেড ডিউরেবিলিটি সহ লঞ্চ হতে চলেছে নতুন লো বাজেট স্মার্টফোন itel A100, ভারতে লঞ্চের আগেই জারি হল টিজার

itel ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ভারতে itel A100 নামের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে শীঘ্রই ভারতের বাজারে itel A100 ফোনটি পেশ করা হবে। টিজারে এই ফোনটির স্প্ল্যাশ প্রুফ বডি দেখানো হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট দেওয়া হবে। ফলে এই ফোনটি সেগমেন্টে দারুণ একটি অপশন হয়ে উঠবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

itel A100 ফোনটির ডিজাইন অনেকটা OnePlus 13s ফোনের মতো দেখতে হবে। itel India অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা মাইক্রো সাইটে ফোনটির ছবি দেখা যাবে। এখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি সেগমেন্টে অর্থাৎ 8,000 টাকার চেয়ে কম দামে সবচেয়ে ডিউরেবল স্মার্টফোন হতে চলেছে।

itel A100 ফোনটি Titanium Gold, Silk Green এবং Pure Black কালার অপশনে পেশ করা হতে পারে। ফিচারের দিক থেকে এই ফোনটি বাজেট সেগমেন্টে সুন্দর অপশন হয়ে উঠবে। এই ফোনে UltraLink ফিচার থাকবে বলে জানা গেছে। এর সাহায্যে ইউজাররা নেটওয়ার্ক ছাড়াও ফ্রি কল করতে পারবেন। এছাড়াও এতে ইন-বিল্ট IR Blaster দেওয়া হবে, ফলে ফোনটির মাধ্যমেই বাড়ির ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কন্ট্রোল করা যাবে।

ডিউরেবিলিটির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কোম্পানির পক্ষ থেকে itel A100 ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন দেওয়া হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 5000mAh ব্যাটারি যোগ করা হবে, যা দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে গোটা দিন ব্যাক‌আপ দিতে সক্ষম হবে। মাইক্রো সাইট থেকে জানা গেছে এই ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে থাকবে। যা এই বাজেট সেগমেন্টে সচরাচর দেখা যায় না।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত itel A100 ফোনটির লঞ্চ ডেট জানানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের পর বাজেট সেগমেন্টে এই ফোনটিকে Redmi, realme ও Lava ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা অদূর ভবিষ্যতে একটি নতুন সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য itel A100 ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় কথা এই ফোনটির ডিজাইন ফ্ল্যাগশিপ মডেলের মতো হবে। অর্থাৎ ইউজাররা কম দামে প্রিমিয়াম দেখতে স্মার্টফোন পেয়ে যাবেন। ফলে ফোনটি বেশ জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here