15 হাজার টাকার চেয়ে কম দামে ভারতে লঞ্চ হল 5G স্মার্টফোন, 6500mAh ব্যাটারি এবং 128GB স্টোরেজ সহ পেশ হল OPPO K14x

যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য ভারতের বাজারে ওপ্পোর পক্ষ থেকে আজ OPPO K14x ফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে 6500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর সহ পেশ করা হয়েছে। নিচে OPPO K14x স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO K14x স্মার্টফোনটিতে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল স্টাইল সহ এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 256ppi এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই নতুন স্মার্টফোনটি IP64 রেটিং সহ পেশ করা হয়েছে, ফলে জল ও ধুলো থেকে ফোনটি সুরক্ষিত থাকবে।

OPPO K14x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং ColorOS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি 2.0 গীগাহার্টস থেকে 2.4 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। স্মুথ পারফরমেন্সের জন্য এতে Trinity Engine যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য 15 হাজার টাকার চেয়েও কম দামের OPPO K14x 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি একদিনের ব্যাকআপ দিতে সক্ষম। একইসঙ্গের চার্জ করার জন্য OPPO K14x ফোনটিতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই OPPO K14x 5G স্মার্টফোনটিতে Reverse charging ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য OPPO K14x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/ অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটিতে Dual-View Video মোড যোগ করা হয়েছে, এটি ব্লগিং এর জন্য যথেষ্ট ভালো।

একইসঙ্গে কানেক্টিভিটির জন্য OPPO K14x 5G ফোনটিতে Wi-Fi এবং Bluetooth 5.4 সহ OTG সাপোর্ট করে। এছাড়া আনলকিং এবং সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জানিয়ে রাখি 5জি স্মার্টফোনটিতে RAM এক্সপেনশন ফিচার দেওয়া হয়েছে, ফলে ফোনটি ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর ব্যাবহারে শক্তিশালী হয়ে উঠবে।

ভারতের বাজারে OPPO K14x 5G ফোনটি 4GB RAM এবং 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে দুটি ভেরিয়েন্টে 128GB স্টোরেজ অপশন রয়েছে। এই ফোনের 4GB RAM +128GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 6GB RAM +128GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি Prism Violet এবং Icy Blue কালার অপশনে সেল করা হবে।

যারা 15 হাজার টাকার চেয়েও কম দামে বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য OPPO K14x 5G স্মার্টফোনটি ভালো অপশন হবে। এই ফোনের বড় স্ক্রিনে অসাধারণ কন্টেন্ট উপভোগ করা যাবে। তবে পুরনো CPU থাকার কারণে এই ফোনে খুব শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে না। অন্যদিকে ইউজাররা একই প্রাইস রেঞ্জে বড় ব্যাটারি এবং দারুণ পারফরমেন্স সহ Moto G57 Power ফোনটিও দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here