3000 টাকা বেড়ে গেল 10 হাজার টাকার চেয়ে কম দামের Vivo 5G স্মার্টফোন! 6500mAh ব্যাটারি সহ ফোন এখন 2,500 টাকা দামী

ভিভো ফ্যানদের জন্য বড়সড় ধাক্কা! কোম্পানির পক্ষ থেকে 10 হাজার টাকার চেয়েও কম দামের ফোনের দাম বাড়ানো হয়েছে। কোম্পানির Vivo T4 Lite এবং Vivo T4x ফোনের দামে বৃদ্ধি হয়েছে। একদিকে Vivo T4x ফোনের দাম 2,500 টাকা এবং অন্যদিকে Vivo T4 Lite ফোনের দাম 3,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ থেকে ভিভো ফোনদুটি নতুন দামে সেল করা হচ্ছে। নিচে Vivo T4 Lite এবং Vivo T4x ফোনের নতুন দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo T4 Lite স্মার্টফোনের দাম

Vivo T4xলঞ্চ প্রাইসনিউ প্রাইসপ্রাইস হাইক
6GB RAM + 128GB Storage₹13,999₹16,499₹2500
8GB RAM + 128GB Storage₹14,999₹17,499₹2500
8GB RAM + 256GB Storage₹16,999₹19,499₹2500

Vivo T4 Lite 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য লো বাজেট 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই স্মার্টফোনটিতে 8GB এক্সপেন্ডেবল RAM ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে ফিজিক্যাল RAM এবং অতিরিক্ত ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB + 8GB) পারফরমেন্স পাওয়া যায়।

Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেলে দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্টাইল সহ স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই কম দামের 5G স্মার্টফোনটিতে আই প্রোটেকশনের জন্য (TÜV Rheinland) সার্টিফিকেশন রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল সোনি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo T4x স্মার্টফোনের দাম

Vivo T4 Liteলঞ্চ প্রাইসনিউ প্রাইসপ্রাইস হাইক
4GB RAM + 128GB Storage₹9,999₹12,999₹3000
6GB RAM + 128GB Storage₹10,999₹13,999₹3000
8GB RAM + 256GB Storage₹12,999₹15,999₹3000

প্রসেসিঙের জন্য Vivo T4x 5G ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 6,85,052 AnTuTu স্কোর পেয়েছে। Vivo T4x 5G ফোনে 8 5G Bands রয়েছে, যা Jio ও Airtel নেটওয়ার্কে কাজ করতে সক্ষম। কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.4 এবং OTG সহ WiFi 6 দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4x 5G ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনের ব্যাটারি 14 ঘন্টা 11 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনের IR Blaster ব্যাবহার করে টিভি, এসির মতো যে কোনো ডিভাইস কন্ট্রোল করা যায়। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।

Vivo T4x 5G ফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 1050nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Vivo T4x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি AI সেন্সর এবং 2MP বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here