Honor MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে তাদের আপকামিং ফোল্ডেবল Honor Magic V6 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে এর আগেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা যাচ্ছে। এবার চীনের 3C সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোল্ডেবল ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের চার্জিং সম্পর্কিত ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic V6 ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
3C সার্টিফিকেশন সাইটে Honor এর ফোনটি PNM-AN10 এবং PNM-AN20 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। রিপোর্ট অনুযায়ী PNM-AN10 মডেল নাম্বারটি স্ট্যান্ডার্ড Honor Magic V6 ভেরিয়েন্টের জন্য এবং Beidou এডিশনের জন্য PNM-AN20 মডেল নাম্বার হবে বলে মনে করা হচ্ছে। এটি স্যাটেলাইট কানেকশনের মাধ্যমে শর্ট ম্যাসেজ সার্ভিস সাপোর্ট করতে পারে।
বিশেষত্ব হল দুটি মডেলেই 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এটি এখনও পর্যন্ত ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে সবচেয়ে দ্রুত চার্জিং স্পীড হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী “PNM” কোম্পানির একটি ইন্টারনাল কোডনেম হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটি Phenom হহবে বলে জানানো হয়েছে।
আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Honor Magic V6 ফোনটির টপ ভেরিয়েন্টে 7,000mAh রেটেড ডুয়েল-সেল ব্যাটারি দেওয়া হতে পারে। এর টিপিক্যাল ক্যাপাসিটি 7,150mAh কাছাকাছি হবে বলে জানা গেছে।
অন্যদিকে আরেকটি ভেরিয়েন্ট 6,700mAh রেটেড ব্যাটারি লঞ্চ করা হতে পারে, এর টিপিক্যাল ক্যাপাসিটি প্রায় 6,850mAh হতে পারে। এত বড় ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচারের জন্য এই সেগমেন্টে Honor ফোনটি এগিয়ে থাকতে পারে।
রিপোর্ট অনুযায়ী Honor Magic V6 ফোনটিতে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে। বর্তমান ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ অনুযায়ী ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে এতে 3x অপটিক্যাল জুম সাপোর্টেড মিড-টিয়ার পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এছাড়াও ফোনটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফাইবারগ্লাস বিল্ড, ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং আগের মডেলের তুলনায় আরও পাতলা ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে।
আপকামিং ফোল্ডেবল Honor Magic V6 ফোনটি Snow White, Velvet Black, Red Hare এবং Sunrise Gold কালার অপশনে পেশ করা হতে পারে।
যারা ভবিষ্যতে নতুন ফোল্ডেবল স্মার্টফোন কেনার কোথা ভাবছেন, তাঁরা Honor Magic V6 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











