সম্প্রতি ওপ্পো জানিয়েছিল ভারতে তাদের ‘কে সিরিজ’ এর নেক্সট জেনারেশন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই 10 ফেব্রুয়ারি এই সিরিজের অধীনে OPPO K14x 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। তবে ওপ্পো ফ্যানদের জন্য খুশির খবর! কোম্পানি আগে শুধুমাত্র OPPO K14x 5G ফোনটির লঞ্চ সম্পর্কে জানিয়েছিল। এবার গ্লোবাল সার্টিফিকেশন ব্লুটুথ এসআইজি সাইটে নতুন OPPO K14 5G ফোনটি লিস্টেড হয়েছে। অর্থাৎ ভারতে OPPO K14x 5G ফোনটি লঞ্চের পর, এবার OPPO K14 5G ফোনটি পেশ করা হবে।
Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে OPPO K14 5G ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙে ফোনটি CPH2869 মডেল নাম্বার সহ স্পট করা হয়েছে। একই ওয়েবসাইটে লঞ্চ হওয়া OPPO K14x 5G ফোনটি CPH2871 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে OPPO K14 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে আসেনি, তবে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
গত বছর লঞ্চ হওয়া OPPO K13 সিরিজের OPPO K13 5G ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। OPPO K13 ফোনটির Snapdragon 6 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। OPPO K13 ফোনে 6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। একইভাবে ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
10 ফেব্রুয়ারি OPPO K14x 5G ফোনটি প্রায় 15 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Ice Blue ও Prism Violet কালার অপশনে সেল করা হবে। একইসঙ্গে OPPO K14x 5G ফোনটি 6GB RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, এতে এক্সপেন্ডেবল RAM টেকনোলজি রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে 5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
এই OPPO ফোনটি বিভিন্ন AI ফিচার সাপোর্টেড অ্যাডভান্স ColorOS 15 সহ পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে 48 মাসের ল্যাগ-ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। OPPO K14x ফোনটির পাঞ্চ-হোল ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট ও সর্বোচ্চ 1125 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
OPPO K13x 5G ফোনটির MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফায়েড 360° Damage-Proof Armour বডি দিয়ে তৈরি, এতে AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম ব্যাবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। OPPO K13x 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.67-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য 5G OPPO ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য OPPO K13x 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি 15 হাজার টাকার চেয়েও কম দামে সেল করা হয়।












