খুব তাড়াতাড়ি Lava তাদের নতুন Lava Bold N2 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। অনলাইন শপিং সাইট আমাজনের নতুন টিজার প্রকাশ্যে এসেছে। এই টিজারে “Be Fearless, Be Bold” ট্যাগলাইন সহ Bold N2 স্মার্টফোন দেখা গেছে। লাইভ হওয়া টিজারে “Coming Soon” লেখা রয়েছে, এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই Lava অফিসিয়ালি তাদের আপকামিং ফোনটি লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold N2 স্মার্টফোনের নতুন টিজার ডিটেইলস সম্পর্কে।
আমাজনে লিক হওয়া তথ্যের মাধ্যমে Lava Bold N2 ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। ফোনের ব্যাক প্যানেলে বেশ ক্লিন এবং প্রিমিয়াম লুক পাওয়া যাবে। এতে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এই ক্যামেরা মডিউলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে LED ফ্ল্যাশ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলের নিচের দিকে Lava ব্র্যান্ডিং যোগ করা হয়েছে।
জানিয়ে রাখি আপকামিং Lava Bold N2 ফোনটির ডিজাইন গত বছর লঞ্চ হওয়া Lava Bold N1 ফোনের থেকে একদম আলাদা। এই আসন্ন Lava Bold N2 ফোনটি Bold N1 ফোনের সাক্সেসার হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি তাদের Bold সিরিজের ধারা বজায় রেখে বাজেট রেঞ্জে শক্তিশালী ফিচার সহ ফোন লঞ্চ করতে পারে।
এখনও পর্যন্ত Lava এর পক্ষ থেকে তাদের আপকামিং Bold N2 ফোনের স্পেসিফকেশন, দাম বা লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লাইভ হওয়া আমাজনের টিজার লিস্টিঙের জন্য ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই এই ফোনের শক্তিশালী ফিচার সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।
Lava Bold N1 5G ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট এবং 20:9 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।
প্রসেসিঙের জন্য Lava Bold N1 5G ফোনটিতে UNISOC T765 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এতে 4GB RAM এর সঙ্গে অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে 64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে, যা 1TB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। কোম্পানির পক্ষ থেকে 2 বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Bold N1 5G ফোনটিতে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইসঙ্গে সেলফির জন্য ফ্ল্যাশ সাপোর্টেড 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে USB Type-C পোর্ট সাপোর্টেড 10W চার্জিং এবং 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
যারা বাজেট রেঞ্জে স্টাইলিশ ডিজাইন এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Lava Bold N2 ফোনটি ভালো অপশন হতে পারে। বিশেষ করে যারা প্রথমবার স্মার্টফোন কিনছেন বা কম দামের ভালো বিকল্প চাইছেন, তাদের কাছে Lava Bold N2 ফোনটি একটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
Lava Bold N2 ফোনটি Redmi 13C 5G, Oppo A6x, এবং Tecno Spark Go 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যেসব ইউজাররা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Bold N2 ফোনটির অফিসিয়াল লঞ্চের জন্য অপেক্ষা করতে পারেন। এছাড়া যারা শীঘ্রই ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজাররা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারে।










