Vivo এর ফ্যানদের জন্য খারাপ খবর! বেড়ে গেল T-সিরিজের স্মার্টফোনের দাম, জেনে নিন প্রাইস ডিটেইলস

মোবাইল ফোনের দাম বেড়েই চলেছে। সমস্ত স্মার্টফোন কোম্পানি এক এক করে তাদের ফোনের দাম বাড়ানো শুরু করেছে। জনপ্রিয় টেক ব্র্যান্ড ভিভোও এর ব্যতিক্রম নয়। কোম্পানির পক্ষ থেকে তাদের T-সিরিজের দাম বাড়ানো হয়েছে। এই সিরিজে Vivo T4, T4R, T4 Lite এবং T4x 5G ফোনগুলি রয়েছে। বর্তমানে এর মধ্যে যেকোনো ফোন কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। T4x 5G এবং T4 Lite ফোনের নতুন প্রাইস জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে Vivo T4 এবং T4R ফোনের নতুন দামের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Table of Contents

Vivo T4

Vivo T4লঞ্চ প্রাইসদাম বেড়েছেনতুন দাম
8GB RAM + 128GB Storage₹22,999₹1000₹23,999
8GB RAM + 256GB Storage₹24,999₹1000₹25,999
12GB RAM + 256GB Storage₹26,999₹1000₹27,999

লঞ্চের সময় এই ফোনটিতে ব্র্যান্ডের সবচেয়ে বড় 7300mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। আমাদের টেস্ট চলাকালীন Vivo T4 5G ফোনটি 18 ঘন্টা 1মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি একদিনের বেশি সময় পর্যন্ত ব্যাকআপ দেবে, ফলে বারবার চার্জিং করতে হবে না।

Vivo T4 5G ফোনটিতে 6.77 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP65 রেটিং এবং  অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।  ফটোগ্রাফির জন্য Vivo T4 5G ফোনটির সেটআপে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি Snapdragon 7s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 8 কোর CPU রয়েছে, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করে। এই ফোনটিতে 8GB ভার্চুয়াল RAM এক্সপেনশন ফিচার রয়েছে। ভিভো তাদের ফোনটি LPDDR4X RAM এবং  UFS 2.2 স্টোরেজ সহ লঞ্চ করেছিল।

Vivo T4R

Vivo T4Rলঞ্চ প্রাইসদাম বেড়েছে নতুন দাম
8GB RAM + 128GB Storage₹20,999₹1000₹21,999
8GB RAM + 256GB Storage₹22,999₹1000₹23,999
12GB RAM + 256GB Storage₹24,999₹1000₹25,999

প্রসেসিঙের জন্য Vivo T4R 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7400 প্রসেসর রয়েছে। এই প্রসেসরে 2.6GHz ক্লক স্পীড এবং অক্টাকোর CPU আর্কিটেকচার রয়েছে।  এই ফোনটিতে এক্সপেনশন RAM ফিচার রয়েছে, এটি ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

Vivo T4R 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Vivo T4R 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo T4R 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। Vivo T4R 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি হাই প্রেশার ওয়াটার জেট সহ্য করতে সক্ষম। এই ফোনের AI ফিচারের সাহায্যে ইউজাররা বিভিন্ন কাজ সহজেই করতে পারবেন।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here