ঘোষণা হল Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট, বাজারে আসতে চলেছে কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর স্যামসাং সেই নির্দিষ্ট দিনের ঘোষণা করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। স্যামসাং জানিয়েছে আগামী 25 ফেব্রুয়ারি নতুন, অ্যাডভান্স এবং শক্তিশালী Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ করা হবে। Galaxy Unpacked 2026 ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানির আপকামিং ফোনগুলি পেশ করা হবে। এই দিন এক সঙ্গে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে।

স্যামসাঙের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করে জানানো হয়েছে আগামী 25 ফেব্রুয়ারি Galaxy Unpacked Event আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই কোম্পানির আপকামিং Galaxy S26 সিরিজের ফোনগুলি পেশ করা হবে। এই ইভেন্টটি আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী 25 ফেব্রুয়ারি রাত 11টা 30 মিনিটে ভারতে Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ করে দেওয়া হবে। স্যামসাঙের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজে আসন্ন ফোনগুলির নাম প্রকাশ করা হয়নি। তবে 25 ফেব্রুয়ারি কোম্পানির তিনটি স্মার্টফোন পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এই দিন কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S26, Samsung Galaxy S26 Plus এবং Samsung Galaxy S26 Ultra নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এরপর বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই মাসের পর Galaxy S26 সিরিজের অধীনে Samsung Galaxy S26 FE এবং Galaxy S26 Edge ফোনগুলি যোগ করা হতে পারে।

এখনও পর্যন্ত পাওয়া লিক এবং রিপোর্ট অনুযায়ী Galaxy S26 সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Samsung Galaxy S26 এবং Samsung Galaxy S26 Plus ফোনে কোম্পানির Exynos 2600 ডেকা-কোর প্রসেসর দেওয়া হতে পারে, যা 3.80GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। অপরদিকে Samsung Galaxy S26 Ultra ফোনে Qualcomm Snapdragon Elite Gen 5 চিপসেট যোগ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এবার তাদের এই আপকামিং ফোনগুলিতে অ্যাডভান্স Galaxy AI ফিচার দেওয়া হবে। আপকামিং Galaxy S26 সিরিজের ফোনগুলির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হতে চলেছে ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। দৈনন্দিন ব্যাবহার থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভান্স কাজকর্মের ক্ষেত্রেও Galaxy AI ফিচারের দৌলতে Samsung Galaxy S26 সিরিজের ফোনগুলি অত্যন্ত সহজ-সরল হয়ে উঠবে। ইউজারদের সেফটি ও ডেটা সিকিউরিটির দিক থেকেও Galaxy AI আগের চেয়ে অনেক অ্যাডভান্স হয়ে উঠেছে। আপকামিং Galaxy S26 সিরিজের ফোনগুলি Android 16 বেসড লেটেস্ট OneUI অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

লিক অনুযায়ী Samsung Galaxy S26 ফোনে 6.26-ইঞ্চি থেকে 6.3-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এক‌ইভাবে Galaxy S26 Plus ফোনে 6.7-ইঞ্চির কোয়াড এইচডি+ স্ক্রিন এবং Galaxy S26 Ultra ফোনে 6.9-ইঞ্চির QHD+ Dynamic AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। তিনটি ফোনেই অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস এবং HDR সাপোর্ট পাওয়া যাবে। এইসব ফোনে M14 LTPO OLED প্যানেল থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই সেট‌আপে 1/1.56 ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP 3x টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। Galaxy S26+ ফোনের ক্যামেরা সেটআপ সিরিজের বেস মডেলের মতোই হবে, তবে ইমেজ প্রসেসিং এবং ভিডিও স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আপগ্ৰেড দেখা যেতে পারে।

Samsung Galaxy S26 Ultra ফোনের 200MP সেন্সর সহ ক্যামেরা সেট‌আপে মাল্টিপল টেলিফটো লেন্স এবং ভালো অপটিক্যাল জুম সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনটির ভিডিও রেকর্ডিং এবং লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে। এই ফোনটির সঙ্গে S-Pen পাওয়া যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here