লঞ্চের আগেই প্রকাশ্যে এল Motorola Edge 70 Fusion স্মার্টফোনের নতুন ইমেজ, দেখে নিন লুক এবং ফিচার

মোটোরোলার আপকামিং Edge 70 Fusion স্মার্টফোন সম্পর্কে ক্রমাগত লিক প্রকাশ্যে এসে চলেছে। টিপস্টার Evan Blass জানুয়ারি মাসে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছিল। এবার নতুন ইমেজ শেয়ার করেছে। এই ইমেজের মাধ্যমে Motorola Edge 70 Fusion ফোনটি পাঁচটি কালার অপশনে দেখা যাচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত লিকের মাধ্যমে ফোনের প্রায় সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Fusion ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক ইমেজের মাধ্যমে Motorola Edge 70 Fusion ফোনটি Blue Surf, Orient Blue এবং Sporting Green নতুন কালার অপশনে দেখা গেছে। একইসঙ্গে Silhouette (Black) ও Country Air কালার অপশনে ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। রেন্ডার দেখে জানা গেছে আপকামিং Edge 70 Fusion-এ Motorola ফোনে কোম্পানির সাধারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজই বজায় থাকবে। এতে Motorola এর সিগনেচার রেয়ার ক্যামেরা লেআউট এবং একটি টেক্সচার্ড ব্যাক প্যানেল দেওয়া হবে।

রিপোর্ট অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে নাইলন ও লিনেন থেকে অনুপ্রাণিত ফিনিশ দেওয়া হতে পারে। এর ফলে ফোনটিতে প্রিমিয়াম লুক পাওয়া যাবে। ইমেজের মাধ্যমে আপকামিং ফোনটি অনেকটাই স্লিম দেখাচ্ছে। একইসঙ্গে ফোনটিতে কার্ভড এজ ও কোয়াড-কার্ভড ডিসপ্লে প্রোফাইল রয়েছে। এই ফোনটির ওভারঅল ডিজাইন আগের Edge সিরিজের মডেলগুলির মতো দেওয়া হয়েছে। তবে নতুন ফিনিশ ও ম্যাটেরিয়ালের কারণে ফোনটিতে কিছুটা ফ্রেশ লুক উপভোগ করা যাবে। Motorola তাদের আপকামিং ফোনটি মিড-রেঞ্জে প্রিমিয়াম ডিজাইন সহ পেশ করতে পারে বলে আশা করা হচ্ছে।

আপকামিং Motorola Edge 70 Fusion ফোনটিতে 6.78 ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করতে পারে।রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 5,200 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনের স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হতে পারে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Fusion ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট দেওয়া হতে পারে। এই প্রসেসর সহ 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশন থাকবে বলে আশা করা হচ্ছে। Motorola Edge 70 Fusion ফোনটির রেয়ার প্যানেলে 50 মেগাপিক্সেল Sony LYTIA প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 70 Fusion ফোনটিতে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি Android 16 এবং IP68 ও IP69 রেটিং ও MIL-STD-810H ডিউরেবিলিটি সার্টিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে।

যারা অসাধারণ ডিসপ্লে, বড় ব্যাটারি এবং নতুন ডিজাইন সহ মিড প্রিমিয়াম সেগমেন্টে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Motorola Edge 70 Fusion ফোনটি দারুণ অপশন হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here