শীঘ্রই Nothing তাদের Nothing Phone (4a) সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজ সম্পর্কে ক্রমাগত লিক প্রকাশ্যে এসেই চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী আগামী মার্চ মাসে গ্লোবাল মার্কেটে এই সিরিজ লঞ্চ করা হতে পারে। কিছু দিন আগেই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে Nothing Phone (4a) ফোনটি দেখা গিয়েছিল। এবার একটি নতুন লিকের মাধ্যমে Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার জানিয়েছেন Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro ফোনগুলি দুটি কনফিগারেশনে পেশ করা হতে পারে। উভয় স্মার্টফোন ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হবে। এছাড়া স্ট্যান্ডার্ড Phone (4a) ফোনটির হোয়াইট কালার অপশনও পেশ করা হতে পারে, অপরদিকে Pro ভার্সনের সিলভার কালার অপশন লঞ্চ করা হবে। এর ফলে কোম্পানি তাদের ইউজারদের জন্য বেশি প্রিমিয়াম ফিনিশ এবং স্টোরেজ অপশন নিয়ে আসছে বলে মনে করা হচ্ছে।
Exclusive: Nothing Phone (4a) series will soon launch in global markets. Here are the storage and colour options of the phones!
Nothing Phone (4a)
– 8GB+128GB & 12GB+256GB
– Black & WhiteNothing Phone (4a) Pro
– 8GB+128GB & 12GB+256GB
– Black & Silver pic.twitter.com/a5gArGGNyv— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) February 13, 2026
আগের রিপোর্টে বলা হয়েছিল Nothing Phone (4a) সিরিজের ফোনগুলি ব্লু এবং পিঙ্ক কালার অপশনেও পেশ করা হতে পারে, তবে লেটেস্ট লিকে এইসব কালার সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। তাই এই কালার মডেলগুলির সত্যতা এখন দ্বন্দ্বের মুখে।
এই লিক ছাড়াও, সম্প্রতি EPREL সার্টিফিকেশন সাইটেও Nothing Phone (4a) Pro ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিং থেকে ফোনটির 5,088mAh রেটেড ব্যাটারি এবং 50W ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে জানা গেছে। উল্লেখ্য কোম্পানির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে (4a) সিরিজে আপগ্ৰেডেড UFS 3.1 স্টোরেজ টেকনোলজি পাওয়া যাবে। এর ফলে ভালো স্পীড এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Nothing Phone (4a) সিরিজের ডিসপ্লে, ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক দেখে ধারণা করা হচ্ছে Nothing এবার মিড রেঞ্জ সেগমেন্টে অসাধারণ স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই ফোনগুলিকে সম্ভবত Samsung Galaxy A55, Redmi Note 15 এবং OnePlus Nord 5 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার পরই প্রতিদ্বন্দ্বী সম্পর্কে যথাযথ আলোচনা করা সম্ভব।
যারা মিড রেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Nothing Phone (4a) সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।









