ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava তাদের বাজেট সেগমেন্টে নতুন Lava Bold N2 স্মার্টফোনটি পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি “Be Fearless. Be Bold.” ট্যাগলাইন সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি বড় ডিসপ্লে, ক্লিন অ্যান্ড্রয়েড এবং শক্তিশালী ব্যাটারির মতো ফিচার সহ ইউজারদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে। এই ফোনটি মাত্র 7,499 টাকা দাম রাখা হয়েছে। আগামী 27 ফেব্রুয়ারি থেকে আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold N2 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Lava Bold N2 স্মার্টফোনটিতে 17.13cm অর্থাৎ 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই বাজেট রেঞ্জে বড় ডিসপ্লে এবং স্মুথ স্ক্রলিং সহ স্মার্টফোনটি দারুণ অপশন হতে পারে। এই ফোনটি প্রিমিয়াম ব্যাক গ্লসি ফিনিশ এবং ইন্ডাস ব্ল্যাক এবং স্যাচেন হোয়াইট কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Bold N2 স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেল AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 5 মেগাপিক্সেল সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এন্ট্রি-লেভেল ইউজারদের কাছে দৈনন্দিন ফটোগ্রাফি এবং ভিডিও কলের জন্য এই ক্যামেরা সেটআপ যথেষ্ট ভালো অপশন।
প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc SC9863A প্রসেসর দেওয়া হয়েছে, এর ফলে বেসিক টাস্ক, সোশ্যাল মিডিয়া এবং লাইট ব্যাবহারের খেতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি 4GB RAM এবং 4GB ভার্চুয়াল RAM রয়েছে, অর্থাৎ ফোনটিতে 8GB পর্যন্ত এক্সপেন্ডেবল RAM উপভোগ করা যাবে। অন্যদিকে স্টোরেজের জন্য 64GB ROM যোগ করা হয়েছে।
Lava Bold N2 স্মার্টফোনটি Android 15 Go Edition সহ লঞ্চ করা হয়েছে, এতে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে কোনো ব্লোটওয়্যার এবং কোনো ধরনের অ্যাড থাকবে না, ফলে ইউজাররা ফোনটি স্মুথ ও বাধা ছাড়াই ব্যাবহার করতে পারবেন।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5000mAh বড় ব্যাটারি রয়েছে। এটি খুব সহজেই সারাদিনের ব্যাকআপ দিতে সক্ষম। একইসঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই প্রাইস রেঞ্জেও জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।
বিশেষত্ব হল কোম্পানির পক্ষ থেকে ফোনটির সঙ্গে ফ্রি সার্ভিস অ্যাট হোম দেওয়া হচ্ছে। এটি এই বাজেট রেঞ্জে একটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। যারা কম বাজেট রেঞ্জে বড় ডিসপ্লে, দীর্ঘমেয়াদী ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড সহ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য শুধুমাত্র 7,499 টাকা দামে Lava Bold N2 ফোনটি দুর্দান্ত অপশন হতে পারে।
যারা 4G ফোন খুঁজছেন এই ফোনটি কিনতে পারে, তবে যেঁসব ইউজাররা 5G ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা বাজারে উপস্থিত বাজেট রেঞ্জে Redmi 13C 5G, Oppo A6x, এবং Tecno Spark Go 5G ফোনগুলি সম্পর্কে ভাবনাচিন্তা করতে পারেন।












