গতকাল অর্থাৎ 16 ফেব্রুয়ারি, 2026 থেকে OPPO K14x 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। এই ফোনটি Flipkart, অফলাইন স্টোর এবং OPPO India অফিসিয়াল ই-স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি পাওয়ার, পারফরমেন্স এবং স্মুথ এক্সপেরিয়েন্সের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
কোম্পানির OPPO K14x 5G ফোনের 4GB + 128GB মডেল 14,999 টাকা এবং 6GB + 128GB ভেরিয়েন্ট 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Icy Blue এবং Prism Violet কালার অপশনে পেশ করা হয়েছে। লঞ্চ অফার হিসাবে এই ফোনটির দামে সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের ওপর 1,500 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে, ফলে ফোনটির উভয় মডেলের এফেক্টিভ প্রাইস হয়ে যাবে যথাক্রমে 13,499 টাকা এবং 15,499 টাকা। এছাড়াও এই ফোনের দামে তিন মাসের নো-কস্ট EMI অপশন থাকছে।
OPPO K14x 5G ফোনে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে মেটালিক ডেকো ক্যামেরা মডিউল, 8.61mm স্লিম প্রোফাইল এবং IP64 রেটিং সহ ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স বডি যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য OPPO K14x 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। এর ফলে এই ফোনে ভালো মাল্টি টাস্কিং, ফাস্ট অ্যাপ লঞ্চিং এবং সুন্দর রীড-রাইট স্পীড পাওয়া যাবে। AI LinkBoost 3.0 টেকনোলজি এই ফোনটির কানেক্টিভিটি বেশি স্টেবল ও রেসপন্সিভ করে তোলে। এই ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Google Gemini ইন্টিগ্রেশন সহ AI Smart Image Matting 2.0 এর মতো স্মার্ট ফিচার সাপোর্ট রয়েছে।
OPPO K14x 5G ফোনে ফটোগ্রাফির জন্য 50MP AI ক্যামেরা দেওয়া হয়েছে, এতে AI Eraser, AI Unblur, AI Best Shot ও AI Portrait Retouching ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে Dual-View Video ফিচার রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP; f/2.2; FOV 77°; 3P লেন্স দেওয়া হয়েছে।
OPPO K14x 5G ফোনের অন্যতম বড় বিশেষত্ব হল এই ফোনের 6500mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1,800 চার্জ সাইকেলের পরও এই ফোনটির ব্যাটারি হেল্থ 80% এর চেয়েও বেশি বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে এবং মাত্র 23 মিনিটে ফোনটি 30% চার্জ হয়ে যায়। এছাড়াও এই ফোনে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে 20.9 ঘন্টা স্ক্রিন-অফ কলিং, 17.6 ঘন্টা ইউটিউব প্লেব্যাক, 16.1 ম্যাপ নেভিগেশন, 10.5 ঘন্টা Free Fire গেমপ্লে এবং 9.4 ঘন্টা BGMI গেমপ্লে করা যাবে।
দীর্ঘ ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জিং ফিচার, স্মুথ ডিসপ্লে এবং AI ফিচারের দৌলতে OPPO K14x 5G ফোনটি মিড রেঞ্জ 5G সেগমেন্টের একটি উল্লেখযোগ্য অপশন। যারা বড় ব্যাটারি এবং সুন্দর পারফরমেন্স সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।











