10100mAh ব্যাটারি সহ লঞ্চ হল Honor Pad X8b ট্যাবলেট, 15 হাজার টাকা দামে পাওয়া যাবে 11 ইঞ্চির বড় 2K ডিসপ্লে

টেক ব্র্যান্ড Honor গ্লোবাল বাজারে তাদের নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। কোম্পানির Honor Pad X8b ট্যাবটি 11 ইঞ্চির বড় 2K ডিসপ্লে এবং শক্তিশালী 10100mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। এই Honor Pad X8b ট্যাবলেটটির দাম 649 SAR রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 15,600 টাকার কাছাকাছি হবে।

Honor Pad X8b ট্যাবটিতে স্ক্রিন-টু বডি রেশিও 16:10 এবং 1920 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টিএফটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 90হার্টস রিফ্রেশ রেট এবং 500 নিটস ব্রাইটনেস, 207ppi পিক্সেল ডেনসিটি ও 16.7m কালার সাপোর্ট করে।

জানিয়ে রাখি চোখের সুরক্ষার জন্য TÜV Rheinland সার্টিফিকেশন সহ ট্যাবলেট লঞ্চ করা হয়েছে। অর্থাৎ এতে কম ব্লু লাইট এবং ফ্লিকার-ফ্রি ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটিতে দীর্ঘক্ষণ পর্যন্ত কাজ করার পরও চোখের উপর কম চাপ পরবে। Honor Pad X8b ট্যাবটির থিকনেস 7.25mm এবং ওজন প্রায় 496 গ্রাম।

এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 16 বেসড MagicOS 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ট্যাবটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য এতে Adreno 610 জিপিইউ রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor Pad X8b ট্যাবলেটটিতে শক্তিশালী 10,100এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে একটানা 22 ঘন্টা পর্যন্ত Online video উপভোগ করা যাবে। অন্যদিকে ফুল চার্জ হওয়া ব্যাটারি 97 দিন অর্থাৎ 3 মাসের স্ট্যান্ডবায় টাইম দিতে সক্ষম। একইসঙ্গে চার্জ করার জন্য ট্যাবলেটটিতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor Pad X8b ট্যাবলেটটির ব্যাক প্যানেলে 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ট্যাবটি 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এছাড়া এতে 4 স্পিকার রয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য Wi-Fi 5 এবং Bluetooth 5.0 সহ প্যারেন্টাল কন্ট্রোল ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here