6500mAh ব্যাটারি, Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Pro

Infinix তাদের Note সিরিজের অধীনে নতুন প্রিমিয়াম Infinix NOTE 60 Pro স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে Note 60 স্মার্টফোনটিও পেশ করা হয়েছে। অন্যদিকে Infinix NOTE 60 Pro স্মার্টফোনটি শক্তিশালী পারফরমেন্স, বড় ব্যাটারি এবং হাই-এন্ড ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। যারা কম দামে অসাধারণ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Infinix NOTE 60 Pro স্মার্টফোনটি ভালো অপশন।

Infinix NOTE 60 Pro স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K (1208×2644) LTPS AMOLED প্যানেল দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 93.18% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 4500 নিটস পীক ব্রাইটনেস, 100% DCI-P3 কালার গামুট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 2800Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। ফলে অসাধারণ গেমিং এবং মুভি উপভোগ করা যাবে। এই স্ক্রিনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং Always-On ডিসপ্লে যোগ করা হয়েছে।

Infinix NOTE 60 Pro ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি Qualcomm এর Snapdragon 7s Gen 4 5G প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসর (1×2.7GHz, 3×2.4GHz, 4×1.8GHz) এবং Adreno A810 GPU রয়েছে। এতে গেমিং এবং হেভি মাল্টিটাস্কিঙের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 3D IceCore VC Chamber কুলিং সিস্টেম যোগ করা হয়েছে, এই ফিচার দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং খেলার সময় তাপমাত্রা কন্ট্রোল করতে সক্ষম। এই ফোনটি XOS 16 এবং Android 16 সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Infinix NOTE 60 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS সাপোর্টেড f/1.59 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর রয়েছে, এর মাধ্যমে চমৎকার লো-লাইট ফটোগ্রাফি করা যায়। একইসঙ্গে 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 13MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

এই ক্যামেরাতে Super Night, Vlog, Dual Video, Slow Motion এবং Live Photo Mode এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির বিশেষত্ব হল এর ব্যাটারি। Infinix NOTE 60 Pro স্মার্টফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ করার জন্য 90W ওয়ার্ড ফাস্ট চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং, 7.5W ওয়ার্ড রিভার্স চার্জিং এবং 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। সাধারণত এই সেগমেন্টে এইরকম চার্জিং ফিচার দেখা যায় না।

Infinix NOTE 60 Pro স্মার্টফোনটিতে 12GB RAM + 12GB এক্সপেন্ডেবল RAM + 256GB স্টোরেজ এবং 8GB RAM + 8GB এক্সপেন্ডেবল RAM + 256GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। এই ফোনটি LPDDR5 RAM এবং UFS 2.2 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।

Infinix NOTE 60 Pro ফোনটি প্রিমিয়াম মেটাল বডি সহ পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের Torino Black ভেরিয়েন্টের থিকনেস 7.36mm, তবে অন্যান্য কালার অপশনের থিকনেস 7.45mm এবং ওজন 201.7 গ্রাম।
ফোনটি Mist Titanium, Deep Ocean Blue, Solar Orange, Mocha Brown, Torino Black এবং Frost Silver কালার অপশনে সেল করা হবে।

কানেক্টিভিটির জন্য ফোনটিতে ডুয়েল ন্যানো সিম, Wi-Fi 6, Bluetooth 5.4, USB Type-C, NFC, IR Blaster এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে অডিওর জন্য ফোনটিতে ডুয়েল স্পিকার, JBL টিউনিং, Hi-Res এবং DTS ফিচার যোগ করা হয়েছে।

এখনও পর্যন্ত Infinix NOTE 60 Pro ফোনের দাম গ্লোবাল সাইটে লিস্টেড হয়নি, তবে শীঘ্রই ফোনের দাম অফিসিয়ালি জানানো হতে পারে। যারা 144Hz ডিসপ্লে, বড় ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং এবং শক্তিশালী পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের কাছে Infinix NOTE 60 Pro স্মার্টফোনটি আকর্ষণীয় অপশন হতে পারে। এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here