
টেক ব্র্যান্ড আইটেইল তাদের সস্তা itel City 300 5G স্মার্টফোনটি দুটি নতুন কালার অপশনে ভারতে লঞ্চ করেছে। এই ফোনটি 14,999 টাকা দামে Dark Ruby এবং Mist Beige কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। গত অক্টোবর মাসে ফোনটি Bold Indigo কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel City 300 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
itel City 300 5G ফোনের দাম
itel City 300 5G ফোনটির দাম 14,999 টাকা রাখা হয়েছে। ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্ট 4GB RAM + 64GB Storage সহ লঞ্চ করা হয়েছে। আগে স্মার্টফোনটি Bold Indigo কালার অপশনে পেশ করা হয়েছিল, তবে এখন থেকে Dark Ruby এবং Mist Beige কালার অপশনেও ফোনটি সেল করা হবে। অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে itel City 300 5G ফোনটি কেনা যাবে।

itel City 300 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
itel City 300 5G ফোনটিতে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। অন্যদিকে স্ক্রিনটিকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে 2.5D গ্লাস লেয়ার রয়েছে।
itel City 300 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 (গো এডিশন) কাজ করে। অ্যান্ড্রয়েড গো এডিশনের দৌলতে ফোনটিতে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যাবে। এই ধরনের অ্যাপ কম স্টোরেজ দখল করে এবং ব্যাটারি খরচ কমায়। অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও গুগল গো অ্যাপ সহজেই স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। এমনকি হ্যাং বা ল্যাগের মতো সমস্যাও হয় না।

প্রসেসিঙের জন্য আইটেইল স্মার্টফোনে UNISOC T8200 চিপসেট দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM এবং 4GB ফিজিক্যাল RAM এর ব্যাবহারে 12GB RAM উপভোগ করা যাবে।
itel City 300 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য রেয়ার ক্যামেরা সেটআপে অটোফোকাস সাপোর্টেড 13MP সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য itel City 300 5G স্মার্টফোনে 10W চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।








