বেশ কিছু দিন ধরে ক্রমাগত Infinix এর আপকামিং ফ্ল্যাগশিপ Infinix Note 60 Ultra ফোনটি সমালোচনায় রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের টিজার জারি করা হয়েছিল। এবার FCC সার্টিফিকেশন সাইটে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের চার্জিং, কানেক্টিভিটি, ডিজাইন এবং ব্যাটারি ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Note 60 Ultra ফোনের ডিটেইলস সম্পর্কে।
FCC লিস্টিঙে আপকামিং ইনফিনিক্স স্মার্টফোনটি “X6877” মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনটি Infinix Note 60 Ultra নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। সবচেয়ে বড় কথা হল এই লিস্টিঙে Satellite S-44 এবং Satellite S-1087 লেখা রয়েছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে ফোনটিতে অ্যাডভান্স টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি পাওয়া যাবে। আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল এতে স্যাটেলাইট কমিউনিকেশন দেওয়া হবে। এছাড়া ফোনটিতে ডুয়েল-ব্যান্ড Wi-Fi (2.4GHz + 5GHz), NFC, ব্লুটুথ এবং হটস্পটের মতো কানেক্টিভিটি অপশন যোগ করা হবে।
Infinix Note 60 Ultra ফোনটির ব্যাক প্যানেলের উপরের অংশে বড় ও চওড়া ক্যামেরা আইল্যান্ড দেওয়া হবে। এতে সার্কুলার কাটআউট দেওয়া হয়েছে, এটি ক্যামেরা সেন্সর ও LED ফ্ল্যাশের জন্য হতে পারে। ক্যামেরা মডিউলের ডানদিকে “NFC” ব্র্যান্ডিং দেখা গেছে। একইসঙ্গে ফোনটির বাঁদিকে দুটি বাটন রয়েছে, এটি ভলিউম রকার ও পাওয়ার বাটনের জন্য ব্যাবহার করা হতে পারে। তবে ডানদিকে একটি সিঙ্গেল বাটন দেখা যাচ্ছে, এটি একটি ডেডিকেটেড AI বাটন হবে বলে মনে করা হচ্ছে।
FCC সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী Infinix Note 60 Ultra ফোনটিতে 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশন থাকতে পারে। এর আগে Carlcare India ওয়েবসাইটে 12GB/512GB অপশনও লিস্টেড হয়েছিল, এর থেকে ধারনা করা হচ্ছে ফোনটি হাই-এন্ড কনফিগ্রেশন সহ বাজারে লঞ্চ করা হতে পারে।
FCC সার্টিফিকেশন সাইটে BL-68DX ব্যাটারি মডেল দেখা গেছে। এই মডেলটিতে 6840mAh রেটেড ক্যাপাসিটি এবং 7000mAh টিপিক্যাল ক্যাপাসিটি থাকতে বলে জানানো হয়েছে। অন্যদিকে BL-58KX ব্যাটারি মডেলও লিস্টেড হয়েছে, এর রেটেড ক্যাপাসিটি 5850mAh এবং টিপিক্যাল ক্যাপাসিটি 6000mAh। তাই ফোনটি কিছু বাজারে 6000mAh এবং কিছু বাজারে 7000mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। এছাড়া FCC ডেটাবেসে “XMC30” মডেল নাম্বার সহ ওয়্যারলেস চার্জারের সঙ্গে টেস্টিং সম্পর্কে লেখা রয়েছে। অর্থাৎ ফোনটিতে 30W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটির ডিজাইন বিখ্যাত ইতালিয়ান ডিজাইন হাউস Pininfarina সঙ্গে পার্টনারশিপে তৈরি করা হয়েছে। ফোনটির রেয়ার সাইডে উপস্থিত Active Matrix Display, ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ডিজাইনের জন্য ফোনটিতে প্রিমিয়াম ও ইউনিক লুক পাওয়া যাবে।
আপকামিং Infinix Note 60 Ultra ফোনটি শক্তিশালী ব্যাটারি, স্যাটেলাইট কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জিং এবং প্রিমিয়াম ডিজাইনের জন্য মিড-রেঞ্জ সেগমেন্টে একটি দারুণ অপশন হতে পারে। শীঘ্রই আসন্ন ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হতে পারে বলে আশা করা হচ্ছে।










