28 ফেব্রুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হতে পারে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra স্মার্টফোন, লিক হল দাম

আগামী সপ্তাহে Xiaomi তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি পেশ করা হতে পারে। একইসঙ্গে এই ফোনের দাম প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি আগেই ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল এবং এবার গ্লোবাল বাজারে আসতে চলেছে। এই সিরিজে আরও মডেল রয়েছে, আপাতত শুধুমাত্র এই ফোনটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Dealabs এর রিপোর্ট অনুযায়ী Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ 28 ফেব্রুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হতে পারে। Xiaomi 17 ফোনটি প্রিমিয়াম ক্যাটাগরিতে পেশ করা হতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশন EUR 999 অর্থাৎ প্রায় 1.07 লক্ষ টাকা দামে পেশ করা হতে পারে। অন্যদিকে 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 1,099 অর্থাৎ প্রায় 1.18 লক্ষ টাকা দাম রাখা হতে পারে। একইভাবে Xiaomi 17 Ultra ফোনটি আল্ট্রা-প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। ফোনের 16GB + 512GB স্টোরেজ অপশন EUR 1,499 অর্থাৎ প্রায় 1.61 লক্ষ টাকা এবং 16GB + 1TB মডেল EUR 1,699 অর্থাৎ প্রায় 1.83 লক্ষ টাকা দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ভারতের বাজারে ফোনগুলির দাম গ্লোবাল মার্কেটের তুলনায় কিছুটা কম রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আপকামিং Xiaomi 17 ফোনটি ব্ল্যাক, গ্রিন, ব্লু এবং পিঙ্ক কালার অপশনে পেশ করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে Xiaomi 17 Ultra ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন কালার অপশনে লঞ্চ হতে করা পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি।

Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি HyperOS 3 এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে। এই ফোনগুলিতে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে। Xiaomi 17 ফোনটিতে 6,330mAh ব্যাটারি দেওয়া হতে পারে। চীনে লঞ্চ হওয়া ভার্সনে 6.3 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, Leica ব্র্যান্ডেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 100W ওয়ার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারেও ফোনটি একই ফিচার সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Xiaomi 17 Ultra ফোনটিতে বড় ডিসপ্লে এবং অ্যাডভান্স ক্যামেরা সিস্টেম দেওয়া হতে পারে।

প্রকাশ্যে আসা লিক সঠিক হলে Xiaomi 17 এবং 17 Ultra ফোনদুটি Samsung Galaxy S25, OnePlus 15, Galaxy S25 Ultra, আপকামিং Oppo Find X9 Ultra এবং Vivo X300 Ultra ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা দুর্দান্ত ফ্ল্যাগশিপ এবং ফটোগ্রাফি সেন্ট্রিক ফোন কিনতে চাইছেন, তাঁরা Xiaomi 17 এবং 17 Ultra ফোনদুটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here