গীকবেঞ্চে দেখা গেল Xiaomi 17 Ultra Leica Edition স্মার্টফোন, প্রকাশ্যে এল প্রসেসর এবং RAM ডিটেইলস

Xiaomi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের Xiaomi 17 Ultra ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী রেগুলার মডেল সহ Leica ব্র্যান্ডিং এডিশন পেশ করা হতে পারে। এই এডিশনের নাম Xiaomi 17 Ultra Leica Edition হবে বলে জানানো হয়েছে। এবার লঞ্চের আগেই গীকবেঞ্চ AI ডেটাবেসে ফোনটি দেখা গেছে। এর মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Ultra Leica Edition স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Geekbench AI লিস্টিং অনুযায়ী Xiaomi 17 Ultra Leica Edition ফোনটি সিঙ্গেল প্রিসিজন টেস্টে 1,973, হাফ প্রিসিজন টেস্টে 3,322 এবং কোয়ান্টাইজড টেস্টে 4,754 স্কোর পেয়েছে। এর ফলে ফোনটিতে AI টাস্কে অসাধারণ পারফরমেন্স পাওয়া যাবে। এতে বিশেষ কোয়ান্টাইজড ওয়ার্কলোডে ফোনটির স্কোর দেখে আভাস পাওয়া যাচ্ছে ইমেজ প্রসেসিং, ভয়েস রিকগনিশন এবং রিয়েল টাইম AI ফিচারের মতো কাজের ক্ষেত্রে ফোনটি ফাস্ট এবং এফিসিয়েন্ট হতে পারে। লিস্টিং দেখে মনে করা হচ্ছে এই ফোনটি প্র্যাক্টিক্যাল AI ওয়ার্কলোডের জন্য ভালোভাবে অপ্টিমাইজ করা হয়েছে।

লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি Qualcomm এর ডিজাইন করেছে। একইসঙ্গে ফোনটিতে 16GB RAM এবং Android 16 থাকবে বলে কনফার্ম জানা গেছে। এর ফলে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি Xiaomi 17 Ultra Leica Edition ফোনটি সম্পূর্ণরূপে আলাদা নয়, তবে এটি রেগুলার Xiaomi 17 Ultra ফোনটির মতো ফটোগ্রাফি-সেন্ট্রিক স্পেশাল ভার্সন হবে। উভয় মডেলেই Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং বড় ব্যাটারি পাওয়া যাবে। তবে ক্যামেরা এক্সপিরিয়েন্স এবং ডিজাইনের দিক দিয়ে পার্থক্য দেখা যাবে।

Leica Edition ফোনটিতে এক্সক্লুসিভ Leica ব্র্যান্ডিং, স্পেশাল Leica কালার সাইন্স এবং ফিল্টার পাওয়া যাবে। এর ফলে ইউজাররা ফটোর ক্ষেত্রে প্রফেশনাল লুক উপভোগ করতে পারবেন। এছাড়া ফোনটিতে DSLR স্টাইল কন্ট্রোলের জন্য ম্যাকানিকাল জুম রিং এর মতো হার্ডওয়্যার এনহ্যান্সমেন্ট থাকতে পারে। এটি ফটোগ্রাফি প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

এতে Leica-অনুপ্রাণিত প্রিমিয়াম ফিনিশ ডিজাইন দেওয়া হতে পারে। অর্থাৎ ফোনটি স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আলাদা দেখাবে। এবার কোম্পানি আপকামিং ফোনদুটির দাম এবং ফিচার জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

যারা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, তাঁরা আসন্ন ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। এই মাসের শেষের দিকে বা পরের মাসে ফোনগুলি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here