আজ টেক কোম্পানি নোকিয়া টেক জগতে তাদের রাজত্ব কায়েম করতে এক সঙ্গে বেশ কয়েকটি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে Nokia 8.3 পেশ করে দেওয়া হয়েছে এবং টেক মঞ্চে নতুন Nokia 2.4 ও Nokia 3.4 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনই কোম্পানি যথেষ্ট কম দামে লঞ্চ করেছে। Nokia 2.4 ফোনটি কম দামে বড় ব্যাটারী ও অ্যান্ড্রয়েড 11 এর আপডেটের সঙ্গে মার্কেটে আনা হয়েছে।
আরও পড়ুন: ফোনের স্ক্রিন থেকে স্ক্র্যাচ সরানোর 5টি দুর্দান্ত উপায়
Nokia 2.4
কোম্পানি তাদের নতুন Nokia 2.4 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট আছে। এই অংশে Nokia এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। স্ক্রিনের ওপর দিকে একদম মাঝামাঝি ওয়াটারড্রপ নচ অবস্থিত।
Nokia 2.4 ফোনটি কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড 11 রেডি। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে Nokia 2.4 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র্যাম ও 64 জিবি মেমরি আছে। এই দুটি ভেরিয়েন্টের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন: Jio এর ধামাকা: লঞ্চ হল 5টি নতুন প্ল্যান, দেখে নিন প্ল্যানগুলির বিশেষত্ব
ফোটোগ্রাফির জন্য Nokia 2.4 এর ব্যাক প্যানেলে মাঝ বরাবর ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের 5পি লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের 3পি ফ্রন্ট লেন্স দেওয়া হয়েছে।
ফোটো দেখে মনে করা হচ্ছে Nokia 2.4 ফোনটির ব্যাক প্যানেল অরা ডিজাইনে পেশ করা হয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপের ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ফেস আনলক ফিচারও আছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এর বাঁদিকের প্যানেলেও একটি বাটন দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে এটি গুগল অ্যাসিসট্যান্ট বাটন।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারী, 64MP ক্যামেরা ও 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল POCO X3
Nokia 2.4 ফোনটি একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যা একই সঙ্গে দুটি ন্যানো সিম ও একটি মেমরি কার্ড অপারেট করতে পারে। এই ফোনটি 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসি ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এতে ওটিজি ফিচার যোগ করা হয়েছে যার ফলে এর সাহায্যে রিভার্স চার্জ করা যায়। Nokia 2.4 এর প্রাথমিক দাম 119 ইউরো অর্থাৎ প্রায় 10,000 টাকা রাখা হয়েছে যা Dusk, Fjord ও Charcoal কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











