খুব তাড়াতাড়ি realme তাদের নতুন এন্ট্রি লেভেল Realme C83 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে অফলাইন রিটেইল সোর্সের মাধ্যমে আপকামিং ফোনের দাম এবং ভেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে। এক্সপার্টপিক্স এই তথ্য শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C83 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme C83 5G ফোনটি তিনটি কনফ্রিগেশন সহ লঞ্চ লঞ্চ করা হতে পারে। এই ফোনের 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,499 টাকা, 4GB + 128GB স্টোরেজ অপশনের দাম 14,499 টাকা এবং 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,499 টাকা রাখা হতে পারে। তবে এটি মার্কেট অপারেটিং প্রাইস (MOP) হবে বলে জানানো হয়েছে। তাই লঞ্চ অফার সহ আপকামিং ফোনের দাম কিছুটা কম হতে পারে। ফোনটি Sprouting Green এবং Blooming Purple কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন Realme C83 5G ফোনটি গত বছর লঞ্চ হওয়া Realme C73 5G ফোনের সাক্সেসার হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটিতে 6.67 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, Dimensity 6300 প্রসেসর, 4GB RAM, 128GB পর্যন্ত স্টোরেজ এবং 6000mAh ব্যাটারি সহ 15W চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 32MP রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বর্তমানে Realme C73 5G ফোনটির 4GB + 64GB স্টোরেজ অপশন প্রায় 11,999 টাকা এবং 4GB + 128GB স্টোরেজ অপশন প্রায় 12,790 টাকা দামে সেল করা হচ্ছে।
আপকামিং Realme C83 5G ফোনটিতে Dimensity 6300 প্রসেসরের আপগ্রেড ভার্সন থাকতে পারে। একইসঙ্গে এতে বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে, গত বছরের ফোনটির 6000mAh ব্যাটারির চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তাই আপকামিং ফোনটিতে পারফরমেন্স, গেমিং এবং পাওয়ার এফিসিয়েন্সির দিক দিয়ে আপগ্রেডেড হবে বলে মনে করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এই আপগ্রেড এন্ট্রি লেভেল 5G সেগমেন্টে দারুণ অপশন হতে পারে।
যারা 15,000 টাকার চেয়ে কম দামে 5G কানেক্টিভিটি, বড় ব্যাটারি এবং দুর্দান্ত পারফরমেন্স চাইছেন, তাদের জন্য Realme C83 5G স্মার্টফোনটি ভালো অপশন হতে চলেছে। এই ফোনটি স্টুডেন্ট, ফাস্ট-টাইম 5G ইউজার এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ পছন্দ করেন এমন ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই দামের রেঞ্জে Realme C83 5G ফোনটি Redmi 14C 5G, POCO M7 5G এবং Samsung Galaxy A07 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে এই ফোনের অফিসিয়াল তথ্য পাওয়ার পরই, আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।
যারা 12-13 হাজার টাকার কাছাকাছি Realme C73 5G ফোনটি কিনতে চাইছেন, তবে বাজারে উপস্থিত ফোনটি ভহাল অপশন হতে পারে। অন্যদিকে যেসব ইউজাররা বড় ব্যাটারি, আপগ্রেডেড প্রসেসর এবং নতুন ডিজাইন সহ ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা আপকামিং Realme C83 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










