Vivo তাদের বাজেট Y-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে নতুন Vivo Y11 5G এবং Vivo Y21 5G ফোনদুটি লঞ্চ করা হতে পারে। UAE এর TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে আমরা এই ফোনটি স্পট করেছি। লিস্টিঙে ফোনটি V2575 (Y11 5G) এবং V2553 (Y21 5G) মডেল নাম্বার সহ দেখা গেছে। তাই শীঘ্রই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y11 5G এবং Vivo Y21 5G ফোনদুটির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
এর আগে মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। অর্থাৎ ফোনটি বেশ কিছু গ্লোবাল দেশে লঞ্চ করা হতে পারে। যদিও সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন জানা যায়নি, তবে Vivo এর Y-সিরিজ এন্ট্রি লেভেল ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। এই ফোনটি ব্যাটারি লাইফ, বিশ্বাসযোগ্য পারফরমেন্স এবং কম দামের জন্য এগিয়ে থাকতে পারে।
গত মাসে গ্লোবাল বাজারে Vivo Y31d ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতেও কম দামের ভালো ফিচার উপভোগ করা যায়। এই ফোনটিতে 7,200mAh বড় ব্যাটারি এবং ডিসপ্লে দেওয়া হয়েছে। এবার Vivo Y11 5G এবং Vivo Y21 5G ফোনদুটি কম দামে অসাধারণ ফিচার সহ পেশ করা হয়েছে।
Vivo এর Y-সিরিজের অধীনে সাধারণত Y21, Y11 এই ধরনের নামের স্মার্টফোন পেশ করা হয়। এই Y21 5G ফোনটিতে আরও ভালো প্রসেসর বা অসাধারণ ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। তবে Y11 5G ফোনটি অনেকটাই কম দামে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, আপাতত অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে।
এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হলে বড় ব্রাবন্দের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। বাজেট 5G সেগমেন্টে ফোনটি Redmi 15C 5G, Samsung Galaxy F70e এবং Realme এর P-সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। 15,000 টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হলে, যারা প্রথমবার 5G ফোন কিনতে চলেছেন বা পুরনো 4G ফোন থেকে আপগ্রেড করতে চাইছেন এমন ইউজারদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
বর্তমানে ভারতে Vivo এর সবচেয়ে কম দামে Vivo Y19 5G স্মার্টফোনটি সেল করা হচ্ছে। এটি 2025 সালের মে মাসে প্রাথমিক 10,499 টাকা দামে পেশ করা হয়েছিল। এছাড়া Vivo Y19s এবং Vivo T4 Lite 5G ফোনদুটি বাজেট সেগমেন্টে ভালো অপশন হয়ে উঠতে পারে।
আগামী দিনে Vivo তাদের আপকামিং Vivo Y11 5G এবং Y21 5G ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন জানাতে পারে বলে আশা করা হচ্ছে।










