কয়েক দিন আগেই ওপ্পো তাদের ‘এ’ সিরিজে নতুন OPPO A74 4G এবং OPPO A74 5G অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। আবার কোম্পানির তাদের ‘এ’ সিরিজে নতুন 5জি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আসলে কোম্পানির নতুন 5জি স্মার্টফোন OPPO A95 5G সম্পর্কে অনলাইনে বিভিন্ন তথ্য জানা গেছে এবং মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি মার্কেটে পেশ করে দেওয়া হবে। চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরিতে PELM00 ফোনের লিস্টিং দেখে মনে করা হচ্ছে এপ্রিল মাস শেষ হওয়ার আগেই চীনে ফোনটি লঞ্চ করা হবে।

OPPO A95 5G এর ডিজাইন
লিস্টিঙে দেওয়া ছবি দেখে মনে করা হচ্ছে ফোনটির ডিজাইন অনেকটা ভারতে লঞ্চ করা OPPO F19 Pro Plus 5G এর মতো হবে। OPPO A95 5G ফোনটি বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাটআউট থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এছাড়া গ্লাস বডি দিয়ে তৈরি OPPO A95 5G এর ডায়মেনশন 160.1× 73.4 × 7.8 এমএম ও ওজন 173 গ্ৰাম হবে।
OPPO A95 5G এর স্পেসিফিকেশন
OPPO A95 5G তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। লিস্টিঙে ডিসপ্লের প্যানেল সম্পর্কে কিছু বলা হয়নি, তবে মনে করা হচ্ছে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টেকনোলজিযুক্ত এমোলেড স্ক্রিন দেওয়া হতে পারে।
এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। একইভাবে ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়া OPPO A95 5G ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করবে। চীনে ফোনটি 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হতে পারে। এই ফোনে অতিরিক্ত মেমরির জন্য মাইক্রোএসডি কার্ড স্লটের সুবিধা থাকবে। এতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,310 এমএএইচের ব্যাটারি দেওয়া হতে পারে।
OPPO A95 5G এর দাম
চীনে OPPO A95 5G এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 2,399 ইউয়ান (প্রায় 27,338 টাকা) দামে পেশ করা হবে। ফোনটির 256 জিবি মেমরিসহ হাইএন্ড মডেলের দাম 2,599 ইউয়ান (প্রায় 29,557 টাকা) রাখা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি Dazzling Black, Yayin Dawn কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









