মার্চ-এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে পারে OnePlus Nord 6 স্মার্টফোন, লিক হল 2026 এর প্রোডাক্ট প্ল্যান

2026 সালে OnePlus তাদের বেশ কিছু শক্তিশালী ডিভাইস লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি চীনে OnePlus 15T ফোনের মাধ্যমে তাদের নতুন বছরের লঞ্চ সাইকেল শুরু করতে পারে। অন্যদিকে ভারতের জন্যও সম্পূর্ণ প্রোডাক্ট রোডম্যাপ লিক হয়ে গেছে। এটি টিপস্টার যোগেশ ব্রার শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15T ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টারের বক্তব্য অনুযায়ী OnePlus এইবছর তাদের পাঁচটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে। এর মধ্যে প্রথমে OnePlus Nord 6 ফোনটি পেশ করা হতে পারে। ভারতে Nord 6 ফোনটি মার্চ মাসের শেষে বা এপ্রিলের শুরুতে লঞ্চ করা হতে পারে জানানো হয়েছে। এর আগে যোগেশ ব্রার নিজে জানিয়েছিলেন এই ফোনটির লঞ্চ এপ্রিল পর্যন্ত পিছানো হতে পারে। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী কোম্পানি শীঘ্রই ফোনটি লঞ্চ করতে পারে।

এই তথ্য সঠিক হলে আপকামিং Nord সিরিজের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। জানিয়ে রাখি সাধারণত জুলাই মাসের দিকে এই সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হয়। বাজারের মিড-রেঞ্জ সেগমেন্টে আধিপত্য বিস্তারের জন্য কোম্পানি এই পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আপকামিং OnePlus Nord 6 স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়া OnePlus Turbo 6 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এটি আগের OnePlus Nord 5 মডেলের চিপসেটের তুলনায় আপগ্রেডেড। এতে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।

OnePlus Nord 6 ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির AMOLED প্যানেল দেওয়া হতে পারে। এটি আগের OnePlus Nord 5 ফোনের 6.8 ইঞ্চির ডিসপ্লের তুলনায় কিছুটা ছোট হলেও, স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ভারতীয় ভেরিয়েন্টে কম ক্যাপাসিটির ব্যাটারি যোগ করা হতে পারে। তবে Nord 5 ফোনটির 6,800mAh ব্যাটারির তুলনায় বড় হবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 6 ফোনটিতে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং থাকতে পারে, ফলে আগের তুলনায় আরও বেশি শক্তিশালী এবং ডিউরেবল হতে পারে। নতুন ল্যাঙ্গুয়েজ ডিজাইনের জন্যও আপকামিং ফোনটি আগের মডেলের তুলনায় আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

লিক পোস্টে একটি বাজেট স্মার্টফোন লঞ্চের কথাও বলা হয়েছে। এই ফোনটি OnePlus NORD CE6 নামে পেশ করা হতে পারে। এছাড়াও OnePlus 15s ফোনটির নাম‌ও উল্লেখ করা হয়েছে, যা একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হতে পারে।

এই ফোনগুলি ছাড়াও OnePlus এর একটি নতুন প্রিমিয়াম ট্যাবলেট এবং Buds Pro সিরিজের নতুন TWS ইয়ারবাডও লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই সমস্ত প্রোডাক্টের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়নি, তবে এইউ বছরেই ফোনগুলি ভারতের বাজারে পেশ করা হতে পারে। যারা ওয়ানপ্লাস ব্র্যান্ডের আপকামিং ফোনগুলি বা অন্যান্য ট্যাবলেট কেনার কথা ভাবছেন, তাঁরা আসন্ন ফোনগুলির জন্যও অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here