প্রথম MWC 2026 এ মঞ্চে দেখা গেল Vivo X300 Ultra স্মার্টফোন, একইসঙ্গে গ্লোবাল বাজারে লঞ্চ হতে পারে Vivo X300 FE

Vivo এর পক্ষ থেকে অফিসিয়ালি তাদের আপকামিং ক্যামেরা ফ্ল্যাগশিপ Vivo X300 Ultra ফোনটির টিজার জারি করেছে। এটি 2026 সালে কোম্পানির সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি Mobile World Congress 2026 এর মঞ্চে প্রথম শোকেস করা হবে। এই ইভেন্টটি 2 মার্চ থেকে 5 মার্চ পর্যন্ত Barcelona, Spain এ অনুষ্ঠিত করা হবে। কোম্পানি এটি ‘গ্লোবাল প্রিভিউ’ বলে জানিয়েছিল। তাই ফোনটি শুধুমাত্র চীনের বাজারেই সীমাবদ্ধ থাকবে না, বরং গ্লোবাল বাজারেও পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 Ultra ফোনের ডিটেইলস সম্পর্কে।

Vivo এর বক্তব্য অনুযায়ী Vivo X300 Ultra ফোনটির এখনও পর্যন্ত ইমেজিং এবং ভিডিওগ্রাফির দিক দিয়ে সবচেয়ে সুন্দর হতে চলেছে। এই ফোনটিতে বিশেষ করে অপটিক্স ইঞ্জিনিয়রিং, কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং সিস্টেম লেভেল অপটিমাইজেশনের উপর জোড় দেওয়া হয়েছে। MWC ইভেন্ট চলাকালীন কোম্পানি তাদের Vivo X300, Vivo X300 Pro, Vivo X Fold5 এবং Vivo V70 সিরিজ এর মতো প্রোডাক্টগুলিও লঞ্চ করতে পারে।

এরই মধ্যে ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইটে Vivo X300 Ultra এবং Vivo X300 FE ফোনটি লিস্টেড করা হয়েছে। এই X300 Ultra ফোনটি V2562 মডেল নাম্বার এবং X300 FE ফোনটি V2537 মডেল নাম্বার সহ দেখা গেছে। SDPPI সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনটি ইন্দোনেশিয়ার টেলিকম এবং ওয়্যারলেস রেগুলেশন মেনে চলে। তবে X300 FE ফোনটি ভারত সহ বেশ কিছু দেশের সার্টিফিকেশন পেয়েছিল, তবে এখনও পর্যন্ত ভারতের BIS সার্টিফিকেশন সাইটে X300 Ultra ফোনটি দেখা যায়নি।

রিপোর্ট অনুযায়ী Vivo X300 FE ফোনটি Vivo S50 Pro Mini ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। 2025 সালের ডিসেম্বর মাসে চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হয়েছে। অন্যদিকে আগেই লিকের মাধ্যমে X300 Ultra ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। এই ফোনটিতে 6.82 ইঞ্চির ফ্ল্যাট BOE OLED ডিসপ্লে থাকতে পারে। এতে প্রায় 2K রেজোলিউশন, LTPO টেকনোলোজি এবং চারদিকে অত্যন্ত পাতলা বেজল দেওয়া হতে পারে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। আপকামিং ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি ফ্ল্যাগশিপ সেগমেন্টের তুলনায় অনেকটাই আলাদা রাখা হতে পারে।

Vivo X300 Ultra ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ফটোগ্রাফি হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 200 মেগাপিক্সেল Sony LYT-901 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Sony LYT-828 আল্ট্রা ওয়াইড এবং 200 মেগাপিক্সেল Samsung HPB পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। তবে এইবার ফোনটিতে ডেডিকেটেড অ্যাকশন বাটন থাকবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে Vivo X300 Ultra এবং X300 FE ফোনগুলি গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে প্রিমিয়াম ক্যামেরা স্মার্টফোন সেগমেন্টে এই ফোনটি Samsung, Oppo এবং Xiaomi ব্র্যান্ডগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here