গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Xiaomi 17 Ultra স্মার্টফোন, 200MP ক্যামেরা সহ রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

দীর্ঘদিন পর Xiaomi ভারতের বাজারে তাদের উল্লেখযোগ্য প্রোডাক্ট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Xiaomi 17 সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের অধীনে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra নামের দুটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। আগামী 11 মার্চ এই ফোনগুলির দাম ঘোষণা করা হবে। MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে এই দুটি স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 17 Ultra ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Xiaomi 17 Ultra ফোনটি ভারতের প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। AI পারফরমেন্সের জন্য এতে Hexagon NPU এবং স্ট্রং নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য नेटवर्क X85 5G Modem RF System দেওয়া হয়েছে।

উন্নত থার্মাল কন্ডাক্টিভিটির জন্য এই ফোনে 3D Dual-Channel IceLoop সিস্টেম যোগ করা হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 840 GPU রয়েছে। Xiaomi 17 Ultra ফোনটি Android 16 বেসড HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Xiaomi 17 Ultra ফোনে Leica লেন্স ব্যাবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.67 অ্যাপার্চারযুক্ত 50MP Light Fusion 1050L প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 200MP 4.3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 115° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি্ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Xiaomi 17 Ultra ফোনে 2608 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। M10 OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1920Hz PWM ডিমিং এবং 3500nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। সুন্দর ভিজুয়াল কোয়ালিটির জন্য এতে Dolby Vision এবং DC Dimming ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও ফোন আনলকের জন্য এই ফোনে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্ক্রিনের সুরক্ষার জন্য Xiaomi Shield Glass 3.0 কোটিং রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Xiaomi 17 Ultra ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি চীনে এই ফোনটি 6,800mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ ভারতীয় ইউজাররা তুলনামূলক ছোট ব্যাটারি পাবেন। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর পাশাপাশি এই প্ল্যানটিতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে এবং এই ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য Xiaomi 17 Ultra ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 ও NFC সহ স্যাটেলাইট কমিউনিকেশন যোগ করা হয়েছে। এই ফোনে Infrared সেন্সর, 4 মাইক্রোফোন, Dolby Atmos স্টেরিও স্পিকার রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটিকে Apple iPhone এবং Mac ডিভাইসের সঙ্গে কানেক্ট ও কন্ট্রোল করা যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here