MWC 2026 ইভেন্টের মঞ্চ থেকে Vivo তাদের ফ্ল্যাগশিপ Vivo X300 Ultra স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি ফটোগ্রাফি এবং ভিডিও প্রোডাকশনের ওপর ফোকাস করে তৈরি করা হয়েছে। অফিসিয়াল ছবিতে নতুন ক্যামেরা মডিউল, প্রফেশনাল অ্যাক্সেসরিজ সাপোর্ট এবং রিডিজাইন লুক দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফোনটির সেল শুরু হয়ে যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Vivo X300 Ultra ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির 400mm Zeiss টেলি-কনভার্টার অ্যাটাচমেন্ট, যা 17x অপটিক্যাল জুম দেবে বলে জানা গেছে। ইন-সেন্সর ক্রপিঙের সাহায্যে এটি প্রায় 800mm বা 30x পর্যন্ত ডিটেইলস বজায় রেখে জুম সাপোর্ট দিতে সক্ষম বলে জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে গ্ৰিপ হ্যান্ডেল, কুলিং ফ্যান এবং এক্সটার্নাল লাইট সাপোর্টের মতো অ্যাক্সেসরিজ দেখানো হয়েছে, এর ফলে এই ফোনে DSLR এর মতো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Vivo X300 Ultra ফোনের ব্যাক প্যানেলে বড় সার্কুলার ডিজাইনের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে এবং এতে ডুয়েল 200MP ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 200MP Sony LYT-901 প্রাইমারি সেন্সর (1/1.12-ইঞ্চি, 35mm ফোকাল লেন্থ) এবং 200MP Samsung HPB পেরিস্কোপ টেলিফটো লেন্স (85mm, Zeiss APO সার্টিফিকেশন) রয়েছে। এর সঙ্গে এই সেটআপে 50MP Sony LYT-828 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং মাল্টিস্পেক্ট্রাল সেন্সর দেওয়া হয়েছে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে, এর ফলে হাই কোয়ালিটি ভ্লগিং এবং 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
Vivo X300 Ultra ফোনে 6.82 ইঞ্চির 2K BOE ফ্ল্যাট LTPO প্যানেল থাকতে পারে এবং এতে অত্যন্ত পাতলা বেজল থাকবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটিতে 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে, যা 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।
Vivo X300 Ultra ফোনটি কন্টেন্ট ক্রিয়েটার, মোবাইল ফটোগ্রাফার, ভ্লগার এবং প্রফেশনাল ভিডিও মেকারদের অসাধারণ একটি অপশন হয়ে উঠতে পারে। যেসব ইউজাররা DSLR এর মতো জুম এবং অ্যাডভান্স কোয়ালিটি সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এছাড়া শক্তিশালী পারফরমেন্সের দিক থেকেও এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য।
এই সেগমেন্টে Vivo X300 Ultra ফোনটিকে Samsung Galaxy S25 Ultra, Xiaomi 17 Ultra এবং iPhone 17 Pro এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যাদের কাছে ফটোগ্রাফি এবং পারফরমেন্সই সবচেয়ে বড় কথা তাঁরা এই ফোনটি কিনতে পারেন। তবে বাজারে আসার পরই যথাযথ প্রতিদ্বন্দ্বী এবং জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করা যাবে।











