200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

টেক কোম্পানি ইনফিনিক্স Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 60 Ultra নামে গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর সহ এই ফোনে 200MP Camera, 7000mAh battery এবং 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে রয়েছে। এই পোস্টে লেটেস্ট Infinix Note 60 Ultra ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Infinix Note 60 Ultra ফোনটির বডি অত্যন্ত মজবুত aluminum alloy ফ্রেম দিয়ে তৈরি, এর ফলে পাথরের সঙ্গে আঘাতেও কোনো ক্ষতি হবে না। এই ফোনের ব্যাক প্যানেলে ছোট ডট-ম্যাট্রিক্স স্ক্রিন দেওয়া হয়েছে, এতে অ্যানিমেশন চলতে থাকবে। এই ডিসপ্লে সহ ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে Gorilla Glass Victus প্রোটেকশন যোগ করা হয়েছে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে ফ্লোটিং টেইল লাইট রয়েছে, যা ফোনের চার্জিং অন করলে জ্বলে ওঠে।

প্রসেসিঙের জন্য Infinix Note 60 Ultra ফোনে MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 3.25GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G720 MC7 GPU যোগ করা হয়েছে।

হেভি গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য Infinix Note 60 Ultra ফোনে 3D IceCore ভেপার চেম্বার রয়েছে। এই ফোনে একটি বিল্ট-ইন eSIM সাপোর্ট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 12GB RAM এর সঙ্গে 256GB storage যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড XOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Infinix Note 60 Ultra ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 200MP প্রাইমারি 1/1.4” Samsung ISOCELL HPE সেন্সরের সঙ্গে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা 3.5× অপটিক্যাল জুম এবং 100× ডিজিটাল জুম সাপোর্ট করে।

Infinix Note 60 Ultra 5G ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট ও 4500nits পীক ব্রাইটনেসের সঙ্গে Ultra HDR সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Infinix Note 60 Ultra 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটির ব্যাটারিতে ‘Self-Healing’ টেকনোলজি যোগ করা হয়েছে, এর ফলে প্রতি 200 চার্জ সাইকেলের পর ব্যাটারি হেল্থ 1% রিস্টোর করে নেয়। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

গ্লোবাল মার্কেটে Infinix Note 60 Ultra 5G ফোনটি Torino Black, Monza Red, Amalfi Blue এবং Roma Silver কালার অপশনে পেশ করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনটি প্রথমে মালয়েশিয়াতে সেল করা হবে। মালয়েশিয়ার মার্কেটে এই ফোনটি MYR 3,000 দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 69,499 টাকার কাছাকাছি। Infinix Note 60 Ultra ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here